নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে নাপিতকে কুপিয়ে আহতের মামলার আসামিরা প্রকাশ্যে

সিদ্ধিরগঞ্জে নাপিতকে কুপিয়ে আহতের মামলার আসামিরা প্রকাশ্যে

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মোস্তাক (৪৫) নামে এক নাপিতকে কুপিয়ে আহতের ঘটনায় মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তারা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে থানা এলাকায়। যার ফলে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মনে। এলাকাবাসী ও মামলাসূত্রে জানা যায়, জানা গেছে, আদমজী বিহারী কলোনি এলাকায় যুবলীগকর্মী নাহিদের নেতৃত্বে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চলছে। মাদকসহ নাহিদকে র‌্যাব ও পুলিশ একাধিকবার গ্রেপ্তার করেছে। দেশের পটপরিবর্তনের পর নাহিদ কিছুদিন এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। সম্প্রতি এলাকায় ফিরে এসে তার বাহিনীকে একত্র করে ফের মাদক ব্যবসা শুরু করে। তাদের কথামত মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় মোস্তাকের উপর বর্বর হামলা করা হয়েছে। এঘটনায় আদমজী সুমিলপাড়া পাম্প হাউজ এলাকার মেজর আলীর ছেলে বাবলাকে (৩৬) প্রধান করে ১৩ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, আদমজী নতুন বাজার এলাকার মজিবুর রহমানের ছেলে নাহিদ(৩৫), রাব্বি (২০), মিজান (২৫), আদমজী নতুন বাজার এলাকার তুষার(৩৫),

বিহারি কলোনি ছোট মসজিদ স্কুলের পাশের কোরবান আলীর ছেলে আরমান(৩৭), ৩ নং বালুর মাঠ এলাকার জলিলের ছেলে ওকিল(৪২), ওকিলের ছেলে আকাশ (২০), বন্দরের ইস্পাহানি এলাকার বিল্লাল (২৮), সোলেমান (২৭), সজিব(২২), হৃদয় (২৩) ও জয় (২২)। তাদের মধ্যে এজাহার নামীয় আসামি সোলেমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি সকল আসামি বর্তমানে এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে এই এলাকায় মাদক সম্রাট নাহিদ এখানকার মাদকের নব্য ডন হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার কাছে গেলেই মাদক পাওয়া যায় বলে জানান স্থানীয়রা। তার ভয়ে স্থানীয় এলাকাবাসী কেউ মুখ খুলতে চায় না। সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মাদক সম্রাট নাহিদের এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ ডজনখানেক মাদক মামলা, তবে সচেতন মহল মনে করেন শুধু ছিচকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক নির্মূল কিছুতেই সম্ভব নয়। এছাড়া থানা পুলিশের দুর্বল চার্জশিটে, মামলার দীর্ঘ সূত্রতা সাক্ষীর অভাবের কারণে আইনের ফাঁক-ফোঁকড় দিয়ে মাদক ব্যবসায়ীরা আদালত থেকে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে যাচ্ছে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাঝে মাঝে কিছু মাদক ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিচ্ছে। এই সাজা আপিল যোগ্য বিধান থাকায় এরা সাজা শেষ হওয়ার আগেই জামিনে বের হয়ে আসছে।সচেতন মহলের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে যে সব মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হয় তার বেশীর ভাগই সেলসম্যান অথচ মাদকের মূল গডফাদাররা আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে থাকছেন ধরা ছোয়ার বাহিরে। তাঁদের সেলসম্যানরা গ্রেফতার হলে মূল ব্যবসায়ীরা তাদের আদালত থেকে জামিনে মুক্ত করে আবার একই ব্যবসায় নিয়োজিত করান।এছাড়া মাদক সম্রাটরা কখনো কখনো কোন না কোন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে। আবার কেউ কেউ নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে জমজমাট পরিসরে মাদক ব্যবসা করছে। এ মাদকের বিষয়ে এলাকার সচেতন মানুষ যদি কোন প্রতিবাদ করে তবে মাদকের গডফাদার নাহিদের সে সব লোকজনকে কোন না কোন ভাবে ফাঁসিয়ে দিয়ে উল্টো তাদেরকে হয়রানি করতে থাকেন বলে অভিযোগ উঠেছে।পুলিশের দাবী মাদক ব্যবসায়ীরা সমাজের এবং দেশের শত্রু, মাদককারবারি করে কেউ পার পাবে না।

এলাকার সচেতন মহল জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব-১১, নারায়ণগঞ্জ জেলা ডিবি, ও থানা পুলিশকে একদম সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের ধরে এনে শাস্তির ব্যবস্থা করা হউক।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!