নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে বেড়ে চলছে মাদক ও অপরাধ,দায়ী পুলিশের নিষ্ক্রিয়তা!

সিদ্ধিরগঞ্জে বেড়ে চলছে মাদক ও অপরাধ,দায়ী পুলিশের নিষ্ক্রিয়তা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে গেল তিন মাসে পাঁচটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় না আনায় দিন দিন বেড়েই চলেছে হত্যাকান্ড। এতে হতাশ হচ্ছেন নিহতের পরিবার ও স্বজনরা। থানা পুলিশের নিষ্ক্রিয়তায় এসব ঘটনা দিন দিন বাড়ছে বলে মনে করেন সচেতন মহল।
চলতি বছরের ২৩ মে সামান্য চড়-থাপ্পড়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল নামের এক কিশোরের মৃত্যু হয়। ধনকুন্ডা ভান্ডারি পুলের ডিএনডি লেকপাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এর দুদিন পর ২৫ মে লেকের পানিতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। কিসমত মার্কেটের সামনে লেকে মরদেহটি ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
গত ১১ এপ্রিল পুলিশ মিজমিজি এলাকায় লামিয়া আক্তার, তার শিশুপুত্র আব্দুল্লাহ ও মানসিক প্রতিবন্ধী বোন স্বপ্না আক্তারের লাশ উদ্ধার করেছে বাড়ির আঙ্গিনা থেকে। এর আগে ৪ এপ্রিল সেচ্ছাসেবক দল নেতা শাহিন মিয়াকে অপহরণ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও মারধর করে আহত করে সেচ্ছাসেবক লীগ নেতা সরল ও তার বাহিনীর সদস্যরা। ৭ মার্চ নিখোঁজের দুই দিন পর পোশাক কারখানার শ্রমিক নয়ন মিয়ার লাশ ডিএনডি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত নয়ন মিয়া স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
৬ মার্চ আদমজী ইপিজেডে গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্য দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০টি মোটরসাইকেলে অগ্নিকান্ড, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষে ২০জন আহত হন।
১৬ জুন আদমজী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানার দুই কর্মকর্তা ব্যাংক থেকে ফেরার পথে ফিল্মি স্টাইলে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তাদের সঙ্গে দুটি মোবাইল ফোনও ছিনতাই করা হয়েছে।
রবিবার হীরাঝিল নতুন সড়কের ডিএনডি পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, সিদ্ধিরগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই ও খুন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। নেশাগ্রস্থ হয়ে পড়ছে যুব সমাজ। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা। একেবারেই নাজুক হয়ে পড়েছে চেইন অব কমান্ড। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বেশ নিষ্ক্রিয়তার পরিচয় দিচ্ছে। আগে যেমন ঘটনা ঘটলেই তাৎক্ষনিক তাদের পাওয়া যেত। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও তাদের সাজা নিশ্চিত করতে কাজ করত। বর্তমানে তাদের আর আগের মতো দেখা যায় না। এতে সাধারণ নাগরিকরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
করিম মিয়া নামে আদমজী এলাকার এক বাসিন্দা জানান, বর্তমান থানা পুলিশের কাছে ফোন দিলে কয়েক ঘণ্টা পর তারা ঘটনাস্থলে আসে। আর অপরাধীরা প্রকাশ্যে ঘুরছে। মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদক বেচাকেনা করছে তবে পুলিশের কার্যক্রম নিষ্ক্রিয়। এভাবে চলতে থাকলে পুলিশ তাদের ইমেজ হারাবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, হত্যাকান্ডের সঙ্গে জড়িত বেশিরভাগ আসামিদের গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।
সুত্র: কালের কণ্ঠ

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!