নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে মসজিদ ভাঙার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জে মসজিদ ভাঙার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াকফকৃত জমিতে নির্মিত মসজিদ ভেঙে ফেলার ঘটনায় সাবেক যুবদল নেতা শহিদুল ইসলামের শাস্তির দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন সালু হাজী রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, মসজিদ ভাঙার মূলহোতা শহিদুল ইসলাম ও তার সহযোগীদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং নিজ খরচে মসজিদ পুনর্নির্মাণ করতে হবে। পাশাপাশি এমন জঘন্য কাজের জন্য তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। না হলে ধর্মপ্রাণ মানুষ চুপ করে থাকবে না।

সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বাসিন্দা ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির গৃহায়ন, ভূমি ও পুনর্বাসন সম্পাদক আবুল খায়ের শান্ত বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল সরকারিভাবে পুনর্নির্মাণের জন্য মসজিদটি ভাঙা হচ্ছে। পরে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক দাবিদার শহিদুল ইসলামের নেতৃত্বে আব্দুল হান্নান ও সুমন ‘সন্ত্রাসী কায়দায়’ মসজিদ ভেঙে বাণিজ্যিক বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেন। কারণ জানতে চাইলে শহিদুল ইসলাম জমির মালিক দাবি করে হুমকি দেন।

মার্কাজুল আজিজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ বলেন, শিল্পপতি হাজী সালাউদ্দিন মিয়া ১৯৯২ সালে মসজিদের জন্য ৭ শতাংশ জমি দান করেন এবং সেখানে একটি দুতলা মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০০২ সালের ৪ এপ্রিল তিনি ৫ শতাংশ জমি ওয়াকফ করে দেন। শহিদুল ইসলাম জাল দলিলের মাধ্যমে জমির মালিকানা দাবি করে কিছুদিন আগে ইমাম–মোয়াজ্জিনকে হুমকি দিয়ে তাড়িয়ে দেন এবং কাউকে না জানিয়ে মসজিদ ভেঙে ফেলেন।

সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, ওয়াকফকৃত মসজিদের জমিতে কোনো বাণিজ্যিক ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। প্রয়োজনে ব্যক্তিগত অর্থে হলেও মসজিদ পুনর্নির্মাণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, “মসজিদটি নিচু হয়ে গেছে, বর্ষায় পানি ওঠে— তাই পুনর্নির্মাণের জন্য ভাঙা হয়েছে।”

এককভাবে ভাঙার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, “ক্রয়সূত্রে এ জমির মালিক আমি। বহুতল ভবন নির্মাণ করা হবে, তবে নিচ তলা ও দ্বিতীয় তলাটি মসজিদ থাকবে।” তিনি দাবি করেন, স্থানীয় কিছু লোকজন বিষয়টি মানছেন না।

কর্মসূচিতে অংশ নেন— মুফতি বশির উল্লাহ, হাফেজ জাহের আলী, মাওলানা নূর হোসেন নুরানী, মুফতি আহসান উল্লাহ, মাওলানা কাশেম আল হোসাইন, মাওলানা জুনায়েদ, গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ–৩ আসনের এমপি প্রার্থী ওয়াহিদুর রহমান মিল্কি, ৪ আসনের এমপি প্রার্থী আরিফ ভূঁইয়া, স্থানীয় ব্যবসায়ী মোক্তার হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!