নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে মৃত ছোট ভাইয়ের বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

সিদ্ধিরগঞ্জে মৃত ছোট ভাইয়ের বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৃত প্রবাসী ছোট ভাইয়ের রেখে যাওয়া স্থাবর সম্পদ ও বসতবাড়ি দখলের উদ্দেশ্যে তার বিধবা স্ত্রীকে মানসিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিহতের আপন দুই বড় ভাই এবং তাদের সন্তানদের বিরুদ্ধে। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া তালতলা এলাকার মরহুম প্রবাসী সৈয়দ রাশেদুল ইসলামের স্ত্রী মোসা: শামীমা আক্তার সীমার সাথে এ ঘটনাটি ঘটে। নবম শ্রেনীতে পড়ুয়া তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

মানসিক নির্যাতন ও হুমকি-ধমকির ঘটনায় গত রবিবার (১১ জানুয়ারী) ভুক্তভোগী মোসা: শামীমা আক্তার সীমা বাদী হয়ে তার দুই ভাসুর মো: মনোয়ার ও মো: জাহিদুল এবং তাদের সন্তান মো: জুম্মন, মো: মেরাজ এবং ইয়াসমিনসহ ৫জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ওই বিধবা নারীর অভিযোগ, আমার এই ঘটনার বিষয়ে কেউ এগিয়ে আসলে তাদের বিরুদ্ধে অভিযুক্তরা মিথ্যা অপবাদ দিয়ে বেড়ায়। কিছুদিন আগে আমার মামা নুরুদ্দিন ও ভাই পারভেজকে খবর দিয়ে নিয়ে আসি, পরের দিন তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালায়। আমি আপনাদের কাছে বিচার চাই। তাহলে কি আমার পাশে কেউ দাড়াতে পারবে না।

পারিবারিক সূত্রে জানা যায়, মিজমিজি তালতলার বাসিন্দা রাশেদুল ইসলাম দীর্ঘ দিন সৌদি আরবে কর্মরত ছিলেন। ২০২০ সালে প্রবাসে থাকাকালীন তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান স্বামীর রেখে যাওয়া বাড়িতেই বসবাস করে আসছিলেন।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, তার স্বামী মারা যাওয়ার পর থেকেই ভাসুর ও তাদের সন্তানরা তার উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন। সম্প্রতি তারা বাড়ির ঘর ও অন্যান্য সম্পদ জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি ও তার কন্যাসন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রবাসে থাকা অবস্থায় রাশেদুল ইসলামের অর্জিত অর্থ দিয়ে গড়ে তোলা সম্পদে এখন ভাগ বসাতে মরিয়া হয়ে উঠেছে তার আত্মীয়রা। অসহায় এই বিধবা ও তার এতিম সন্তানের পাশে দাঁড়িয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

এই বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি তার ও তার সন্তানের জীবনের নিরাপত্তা এবং স্বামীর রেখে যাওয়া সম্পদ রক্ষার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরমান আলী জানান, অভিযোগ পেয়ে বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই মহিলার স্বামী মারা গেছে। তার একটি কন্যা সন্তান রয়েছে। তার ভাসুরসহ পরিবারের অন্যান্য সদস্যরা ওয়ারিশ সম্পত্তির জন্য বিভিন্ন সময় গালি-গালাজ করে চাপ প্রয়োগ করে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তাই আদালতের নির্দেশনা অনুযায়ী সবাইকে চলার জন্য বলা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!