কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সহযোগী যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। তথ্যসুত্রঃ জাগো নিউজ
শুক্রবার (৫ জুন) সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ব্যানারে চিটাগাংরোড টু ডেমরা সড়কের গলাকাটা এলাকার এ মিছিল হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঝটিকা মিছিলটিতে অন্তত ১৮-২০ জনের এক গ্রুপকে আওয়ামী লীগ, শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলকারীরা ডেমরা সংলগ্ন গলাকাটার দিক থেকে বিভিন্ন প্রতিবাদ স্লোগান দিয়ে সিদ্ধিরগঞ্জ থানাস্থ শিমরাইলের দিকে এগোতে দেখা যায়। এতে নেতৃত্ব দিচ্ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন ও সেচ্ছাসেবক লীগের জহিরুল ইসলাম।
এদিকে মিছিল সিদ্ধিরগঞ্জ অংশে হয়নি বলে জাগো নিউজকে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
তিনি বলেন, খোঁজ নিয়ে দেখেছি মিছিল সিদ্বিরগঞ্জ এরিয়ায় হয়নি। এ এলাকায় মিছিল করার কোনো সুযোগ নেই। মিছিল করার মতো দুঃসাহস দেখানোর সুযোগ দেওয়া হবে না।




