ষ্টাফ রিপোর্টার:
দীর্ঘ ১০ বছরের বিবাহিত জীবনের ইতি টেনে ৭ বছরের ছেলে এবং ২ভরি স্বর্নালংকার ও নগদ ১ লক্ষ টাকা নিয়ে অজানার উদ্যোশে পাড়ি দিয়েছেন স্ত্রী রুবি আক্তার। এ ঘটনায় স্বামী খোকন সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী বর্তমানে জালকুড়ি পশ্চিমপাড়ার মো.আলীর ভাড়াটিয়া মো.আবু মৃধার ছেলে মো.খোকন উল্লেখ করেন যে, ২০১৫ সালে প্রেমের সর্ম্পকের মাধ্যমে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার একই বাড়ির ভাড়াটিয়া আবদুল মান্নান ঢালীর মেয়ে রুবি আক্তারের সাথে বিয়ে হয়অ বিবাহিত জীবনে তাদের সংসারে ৭ বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। গত ২২ এপ্রিল ২৫ইং তারিখে ( ০১৭৪৭-৬৬৬৪৯৭) নম্বর অজ্ঞাতনামা এক মহিলা তাকে ফোন দিয়ে বলেন যে, আপনার স্ত্রী ছেলেসহ কারোর সাথে আপনার সংসার ছেড়ে চলে যাবে। বিষয়টি নিয়ে বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলে সে এরুপ কাজ করবেনা বলে প্রতিশ্রুতি দেয়। ২৬ এপ্রিল আমি প্রতিদিনের মত আমার কর্মস্থলে চলে যাই। দুপুরে বাড়িতে এসে দেখি আমার স্ত্রীর ব্যবহৃত মুঠোফোনটি রেখে ঘরে থাকা ২ ভরি স্বর্ন এবং আলমারীতে রাখা ১ লক্ষ টাকাসহ সন্তান নিয়ে চলে যায়। আমি বিভিন্নস্থানে আমার স্ত্রী-সন্তানকে খুজে বেড়ালেও তাদের কোন সন্ধান পাইনি এবং আমার শশুর-শাশুড়িও এ বিষয়ে কোন প্রকার গুরুত্ব দেখাচ্ছেনা।
আমি আমার পরিবারের সদস্যদেও সাথে আলাপ কওে পরবর্তীতে স্ত্রী ও সন্তানকে খুজে পেতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।




