ষ্টাফ রিপোর্টার:
নাায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের খাল দখল করে পানি চলাচলের পথ বন্ধ করে মো.রেজাউল করিম নামে এক ব্যক্তিকে মারধর এবং হুমকী প্রদানের অভিযোগ পাওয়া গেছে একই এলাকার নাসিম রমজানগংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রেজাউল করিম সিদ্ধিরগঞ্জ থানায় নাসিম রমজানগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে মৃত.রোস্তম আলী শিকদারের ছেলে মো.রেজাউল কমির উল্লেখ করেন যে, একই এলাকার মৃত.শামসুদ্দিন এর ছেলে নাসিম রমজান,নজরুলের স্ত্রী রাজিয়া সুলতানা ময়না,চান মিয়ার ছেলে জিয়াদুল হক এবং তার ছেলে রওনক ও নজরুলসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন সন্ত্রাসী প্রকৃতির লোক। সোমবার ১০ আগষ্ট সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত গোদনাইল আরামবাগ মোল্লা বাড়ির মোড় সংলগ্ন স্থানে উপরোক্ত নাসিম রমজানের নেতৃত্বে সকল বিবাদী সহ অজ্ঞাত চার থেকে পাচজন সন্ত্রাসীদের সহায়তায় উক্ত স্থানে মিজানুর রহমান বাচ্চু মিয়ার গোদনাইল মৌজার মালিকানা আর এস ১৫৮২ নং দাগের ভূমির পাশে এলাকার শত শত জনসাধারণের পানি চলাচলের খাল দখল করে উপরোক্ত বিবাদীগণ পানি চলাচলের পথ বন্ধ করে দিয়ে উক্ত স্থানে বাঁশের আড়গাড়া দিয়ে পানি চলাচলের পথ বন্ধ করে দেয়। এর ফলে এলাকার শত শত মানুষ পানি বন্দি হয়ে দুর্ভোগ এর শিকার হয়। আমি এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে ১, ২ ও ৩ নং বিবাদী লাঠিসোঠা নিয়ে আমাকে মারতে আসে এবং ৪ নং বিবাদী আমাকে ধাক্কা মারে এবং তাদের কাজে বাধা দিতে বারণ করে। তা না হলে আমাকে খুন করে অত্র খালে ফেলে দিবে বলে হুমকি প্রদান করে।
এ দিকে সরকারী খালদখল করে পানি চলাচলের পথ বন্ধকারী নাসিম রমজান,রাজিয়া সুলতানা ময়না ও জিয়াদুলগংদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিজ্ঞ চীফ জুডিশিয়াল সিদ্ধিরগঞ্জ আমলী আদালতে একটি সিআর মামলাও রয়েছে যার নং ৭৮৬( ২০২৬ইং)। এছাড়াও অন্যের জমি দখল করে রাখার অভিযোগে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত নারায়ণগঞ্জ এ ভুমি অপরাধ প্রতিকার মামলাও রয়েছে জিয়াদুল ও রাজিয়া সুলতানা ময়না গংদের বিরুদ্ধে যার নং ৯৪/২৬। স্থানীয়রা জানান, নাসিম রমজান-রাজিয়া সুলতানা-জিয়াদুলগংদের বিরুদ্ধে অভিযোগের কোন শেষ নেই। নিরীহ মানুষের জমি দখল-সরকারী খাল দখলের মত গুরুতর অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।
গোদনাইল আরামবাগ এলাকার সাধারন বাসিন্দাদের দাবী, অবিলম্বে নাসিম রমজান-রাজিয়া সুলতানা-জিয়াদুলগংদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনে জেলা পুলিশ সুপারের সদয় হস্তক্ষেপ কামনা করেন তারা।




