নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রেম করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, পুলিশের জালে প্রতারক

সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রেম করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, পুলিশের জালে প্রতারক

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে এক প্রবাসীর স্ত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহম্মেদ (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ভুয়া পরিচয়দানকারী ওই প্রতারকের কাছ থেকে সেনাবাহিনীর লোগো ব্যবহৃত ভুয়া আইডি কার্ড, ব্যাগ, পোশাক ও নগদ অর্থ জব্দ করা হয়। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
এরআগে গত শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে আড়াইহাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত প্রতারক ফয়সাল আহম্মেদ নরসিংদী জেলার নুরুল ইসলামের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, ফয়সাল আহম্মেদ বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনম্যান্টের ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে এক বছর আগে ভুক্তভোগি প্রবাসীর স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তাকে প্রেমের ফাঁদে ফেলেন। তিনি গত ৯ আগস্ট নিজের কর্মস্থল পরিবর্তন হয়ে ময়মনসিংহে বদলির কথা জানান ওই নারীকে। পরে ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ময়মনসিংহ জেলায় নিয়ে একটি ফ্ল্যাট বাসায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন ফয়সাল। পরবর্তীতে ওই নারীকে ময়মনসিংহ থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিয়ে আটকে রাখেন ফয়সাল আহম্মেদ। এক পর্যায়ে প্রবাসী স্বামীকে তালাক দেয়ার জন্য ফয়সাল ওই নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করেন। পরে ভুক্তভোগী নারী ফয়সালের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং সেখান থেকে উদ্ধার পাবার জন্য মুঠোফোনে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর ওই নারীর পরিবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তা চাইলে পুলিশ ফয়সালকে গ্রেফতার ও নারীকে উদ্ধারে অভিযান চালায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গ্রেফতার ফয়সাল আহম্মেদ একজন প্রতারক। তিনি নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগি নারীর সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এর আগেও তিনি এমন ঘটনা ঘটিয়েছে। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় নারীকে উদ্ধার করার পাশাপাশি আসামিকে গ্রেফতার করে আজ আদালতে পাঠিয়েছি।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!