নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামী সানমুন ও সেন্টু প্রকাশ্যে!

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামী সানমুন ও সেন্টু প্রকাশ্যে!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
সিদ্ধিরগঞ্জের গোদনাইলে কিশোর গ্যাংয়ের লিডার সানমুন ও নারী লিপ্সু হিসেবে খ্যাত সেন্টু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী হয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। কিন্তু পুলিশ নিরব থাকায় চিহ্নিত অপরাধীদের উৎপাতে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসা বৃদ্ধি পাচ্ছে।
জানা যায়, পুলিশের নিস্ক্রিয়তায় হত্যা, চাঁদাবাজি ও বিষ্ফোরক মামলার আসামী সেন্টু ও সানমুন নতুন আইলপাড়া এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে। পুলিশের নাকের ডগায় আসামীরা আকাম কুকাম করে বেড়ালেও প্রশাসনিক কোনো চাপ নেই। পুলিশের সাথে আর্থিক আতাতের মাধ্যমে আজমিরি ওসমানের হুন্ডা বাহিনীর সদস্য সানমুন ও আওয়ামী লীগের সেন্টু বিভিন্ন মানুষকে এখনো হয়রানী করে যাচ্ছে। অথচ দেখার কেউ নেই বলার কেউ নেই। কারো সাথে কিছু হলেই বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে এলাকায় প্রকাশ্যেই মহড়া দিয়ে মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।
অনেকেই জানান, নতুন আইলপাড়া, এনায়েতনগর ও জেলেপাড়া পুল এলাকায় পুলিশী অভিযান না থাকায় প্রকাশ্যেই ঘোরাফেরা করে উল্টো ঐ স্বৈরাচারি কায়দায় এখনও মানুষকে বিভিন্ন ভাবে হুমকী ধামকী দিয়ে যাচ্ছে সানমুন ও তার সন্ত্রাসী বাহিনী। এছাড়াও এলাকায় ইয়াবা সহ ফেনসিডিলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। নারী লিপ্সু সেন্টুর বাড়ীর ছাদে নিয়মিত মাদকের পসরা সাজিয়ে বসে সানমুন ও কিশোর গ্যাংয়ের সদস্যরা। এলাকায় এই বাহিনীর সদস্যদের মধ্যে রাজু, পলাশ ও স্বদেশ অন্যতম। তাদের কাছ থেকে গার্মেন্টস শ্রমিকরাও রেহাই পাচ্ছে না। রাতের বেলা গার্মেন্টস ও শিল্প কারখানা ছুটি হওয়ার সময় শ্রমিকদের অস্ত্র ঠেকিয়ে চিপায় চাপায় নিয়ে মোবাইলসহ টাকা পয়সা র্ছিনিয়ে নেয়। এলাকার হাস মুরগিও তারা চুরি করছে। তাদের উৎপাত আশংকাজনকহারে বৃদ্ধি পাওয়ায় মানুষজন শংকিত ও আতংকিত থাকে সবসময়। বিগত স্বৈরাচারী সরকারের আমলে সানমুন যেভাবে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি করে মানুষকে হয়রানি করছে ঠিক একই কায়দায় অভিনব পন্থায় ভোল্ট পাল্টে স্থানীয় কয়েকজন বিএনপি যুবদল ও তরুন দলের নামধারী শীর্ষ অপরাধীদের ম্যানেজ করে এলাকায় আধিপত্য বি¯স্তর করছে। যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
এ ব্যাপারে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!