নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ আসামির বিরুদ্ধে হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জে হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ আসামির বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি এ কে এম শামীম ওসমান, কৃষক লীগের সাবেক কোষাধ্যক্ষ, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি ও নাসিক ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের নাম উল্লেখ করে মামলা করেছেন মোহাম্মদ সজিবের পিতা মোঃ সালাউদ্দিন। শহীদদের গেজেটের তালিকায় শহীদ সজিবের ক্রমিক নং ৫৩৬।
প্রায় ১ বছর দেড় দশ মাস পর ছেলেকে হত্যার অভিযোগ এনে মোঃ সালাউদ্দিন নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করলে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি এফেয়ার হিসাবে নথিভুক্ত করা হয়। মামলায় একশ থেকে দেড়শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি (নং- ২১৫/২৫) দায়ের করা হলেও বিষয়টি আজ রোববার নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
শহীদ সজিবের পিতা মোঃ সালাউদ্দিন মামলায় উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ আহসান উল্লাহ সুপার মার্কেটের বিক্রমপুর হার্ডওয়ার নামক দোকানে কর্মচারী হিসেবে চাকুরী করতো। ঘটনার দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজারো ছাত্র-জনতা ঘটনাস্থল এলাকায় দাবী আদায়ের জন্য শান্তিপূর্ণ মিছিল করছিল। তখন মহাসড়কে যানবাহন ও আশপাশের মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। বেলা আনুমানিক ১১.০০ ঘটিকার সময়ে বাদীর ছেলের কর্মস্থলের মালিক তাঁর দোকান বন্ধ করে দেয়। এরপর বাদীর ছেলে বাসায় না গিয়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয়।
এসময়ে আন্দোলন দমন করতে ১নং বিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে এবং ২নং বিবাদী সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের পরিকল্পনায় ৩নং আসামী সাবেক এমপি শামীম ওসমানের নেতৃত্বে এবং ৪ থেকে ২০ নং আসামীগণ নারায়ণগঞ্জে গোপন বৈঠক করে নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নির্দেশ দেন। সে মোতাবেক বিভিন্ন থানার ও জেলার আওয়ামী লীগ নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ জেলার চাষাঢ়া এলাকার আশেপাশের স্থানীয় আওয়ামী লীগের নেত্রীত্বাধীন কয়েকটি বাড়ীতে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে গোপন ষড়যন্ত্র করে এবং পরবর্তীতে একত্রিত হয়ে কয়েকটি দলে বিভক্ত হয়ে ঘটনাস্থল আশেপাশের এলাকায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ ও হামলা চালায়।
বেলা আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় বিবাদীদের ছোড়া গুলিতে বাদীর ছেলে মোহাম্মদ সজিব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এরপর তাঁকে সেখান থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১.২০ মিনিটের সময় কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আমার সন্তানের লাশ হাসপাতাল থেকে দোকান মালিক ও আমার ভাতিজার সহযোগিতায় গ্রামের বাড়ীতে এনে ২২ জুলাই ২০২৪ইং তারিখে পারিবারিক কবরস্থানে দাফন করি।
বাদী গ্রামের বাড়ীতে থাকায় ঘটনার পর সন্তান হারানোর শোক কাটিয়ে উঠে প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করে এবং ঘটনাস্থল এলাকায় গিয়ে প্রত্যক্ষদর্শী স্বাক্ষীদের কাছ থেকে ঘটনার বিবরণ শুনে থানায় মামলা করতে গেলে, থানা কর্তৃপক্ষ মামলা না নেওয়ায় বিজ্ঞ আদালতে এসে মামলা দায়ের করতে বিলম্ব হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!