সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ মো: রাসেল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৩ আগষ্ট) সন্ধ্যা পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেল লাইন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী মো: মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদ (৩২) পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাসেল হোসেন শিমুলপাড়া বিহারী ক্যাম্পের মৃত ইসরাফিলের ছেলে এবং পলাতক মাদক ব্যবসায়ী মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদ একই এলাকার খলিলের ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানান, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী রাসেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। উভয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাসেলকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, পলাতক মাদক ব্যবসায়ী মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।




