ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েত নগর হতে ওয়ারেন্ট ভুক্ত আসামী মোহাম্মদ কাউসার হোসেন হৃদয়কে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২ মে) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ হোন্ডা চুরির মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ কাউসার হোসেন হৃদয়কে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করেছে।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।
জানা যায়, শাহানারা খাতুন বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্ধিরগঞ্জ আমলী আদালতে সিআর মামলা নাম্বার- ৬৭৭/২৫ দায়ের করেন।
সেই মামলায় উক্ত আসামী মোঃ কাউসার হোসেন হৃদয় আইন অমান্য করে বিএনপি ও একজন সাবেক এমপির নাম ব্যবহার করে হোন্ডা চুরি, মাদক ব্যবসা,ছিনতাই সহ নানান ধরনের অপরাধ করে আসছিল। গ্রেফতারকৃত মোঃ কাউসার হোসেন হৃদয় এনায়েত নগর গ্যাস অফিস সংলগ্ন মোহাম্মদ হেলাল উদ্দিনের পুত্র।




