নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
স্বস্তির ঈদযাত্রায় অস্বস্তি বাড়াচ্ছে বাড়তি ভাড়া !

স্বস্তির ঈদযাত্রায় অস্বস্তি বাড়াচ্ছে বাড়তি ভাড়া !

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

আর মাত্র একদিন পরই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।  বছর ঘুরে আসা আনন্দের মুহূর্তটি স্বজনদের সঙ্গে কাটাতে প্রতিবছরের মতো এবারও নারায়ণগঞ্জ ছাড়ছেন জীবিকার তাগিদে বসবাস করা কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে ছুটে চলা এসব যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

মঙ্গলবার (২৬ মে) সকালে শিমরাইল মোড়ের বাসস্ট্যান্ড ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ছুটির দ্বিতীয় দিনের সকাল থেকেই বাসস্ট্যান্ডের বিভিন্ন টিকিট কাউন্টারে যাত্রীদের উপচেপড়া ভিড়। যাত্রীদের অতিরিক্ত চাপের সুযোগ নিয়ে কিছু অসাধু টিকিট বিক্রেতা বাড়তি দামে টিকিট বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। কোনো কোনো কাউন্টারে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

কক্সবাজারগামী বেসরকারি চাকরিজীবী আফজাল হোসেন বলেন, সাধারণ সময়ে ১২০০ থেকে ১৩০০ টাকায় কক্সবাজার যাওয়া যায়। অথচ ঈদ উপলক্ষে আজ ১৮০০ টাকা করে টিকিট কিনতে হয়েছে।  প্রয়োজনের কারণে বাধ্য হয়েই বেশি দামে টিকিট নিয়েছি।

গার্মেন্টস কর্মী সায়েদুল ইসলাম বলেন, আগে মতলব যেতে ১৫০ টাকা ভাড়া লাগলেও এখন ২৫০ টাকা নেওয়া হচ্ছে। যাওয়া জরুরি, তাই বেশি ভাড়া দিয়েই যেতে হচ্ছে।

অন্যদিকে সিলেটগামী চাকরিজীবী আয়েশা জানান, তার কাছ থেকেও স্বাভাবিক সময়ের চেয়ে ৫০ টাকা বেশি নেওয়া হয়েছে। তবে তিনি বলেন, যেকোনোভাবে গ্রামে পৌঁছানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অভিযোগের বিষয়ে ইম্পেরিয়াল পরিবহণের এক টিকিট বিক্রেতা নূর বলেন, আগে ছাড় দিয়ে কক্সবাজারের ভাড়া ১৪ থেকে ১৫শ টাকা রাখা হতো।  এখন ঈদ উপলক্ষে ২ হাজার টাকা নেওয়া হচ্ছে।  আজকের ভাড়া এটি।  এখন কোনো ছাড় নেই।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, আমাদের এখানে তেমন কাউন্টার নেই। কাঁচপুর থাকলেও এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে দেখব।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!