নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
হাইওয়ে পুলিশ ম্যানেজ: মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি

হাইওয়ে পুলিশ ম্যানেজ: মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নিষেধাজ্ঞা সত্ত্বেও হাইওয়ে পুলিশের চোখের সামনে দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার অবৈধ যানবাহন। লাইনম্যান হারুন ও জসিমের নেতৃত্বে একটি সিন্ডিকেট হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে মাসোহারা বাণিজ্যের মাধ্যমে মহাসড়কে সিএনজি চালিয়ে আসছে বলে জানা যায়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মোড়, সানারপাড় স্ট্যান্ডের উত্তর ও দক্ষিন পাশে, মৌচাক স্ট্যান্ডের দক্ষিন পাশে, চিটাগাং রোড স্ট্যান্ডের উত্তর পাশে ডেমরা সড়কের প্রবেশ মূখে এ রহমান সুপার মার্কেটের সামনে, আদমজী সড়কের প্রবেশ মূখে পূর্ব ও পশ্চিম পাড়ে দুইটি স্ট্যান্ডে এবং সোনারগাঁয়ের কাঁচপুর স্ট্যান্ডের সাগর ফিলিং ষ্টেশনের সামনে, মদনপুর স্ট্যান্ডের এশিয়ান হাইওয়ের প্রবেশমূখ, পশ্চিম পাশে ঢাকাগামী লেনের মুখে, কেওঢালা স্ট্যান্ড, মোগড়াপাড়া স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম পাড়ে এবং মেঘনা ঘাট এলাকা এবং ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর স্ট্যান্ডের সিলেটগামী সড়কের প্রবেশমূখ, রূপগঞ্জের তারাব বিশ্বরোড, রূপসী স্ট্যান্ড, বরপা স্ট্যান্ড ও ভুলতা গাউছিয়া মোড়ের উত্তর ও দক্ষিন পাড়ে রয়েছে সিএনজির অবৈধ স্ট্যান্ড। এসব স্ট্যান্ডগুলো পরিচালিত হয় হাইওয়ে পুলিশের মনোনীত লাইনম্যান দ্বারা। এসব স্ট্যান্ড থেকে প্রতিদিন চলাচল করছে ১৪/১৫ শ সিএনজি চালিত অটোরিকশা। আর এসব সিএনজি স্ট্যান্ডগুলো নিয়ন্ত্রণ করছে একটি লাইনম্যান সি-িকেট।

এই সিন্ডিকেটের মূলহোতা হচ্ছে কাঁচপুর এলাকার হারুন ও জসিম। এই লাইনম্যান সি-িকেট প্রতি সিএনজি থেকে প্রতিমাসে ১ হাজার টাকা করে মাসোহারা আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

প্রশাসন সূত্র জানায়, ২০১৫ সাল থেকে দেশের ২২টি মহাসড়কে থ্রি হুইলার (তিন চাকার যান) চলাচলে নিষেধাজ্ঞা দেয় সরকার। এরপর, ২০১৭ সালের জানুয়ারিতে বাংলাদেশের সব প্রধান মহাসড়কে এ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার আদেশ দিয়ে সেই নির্দেশকে আরও জোরদার করেন হাইকোর্ট। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অন্যতম।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সিএনজিচালিত অটোরিকশা চালক বলেন, মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহনের কোনো অনুমতি নেই আমি জানি। কিন্তু জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে যাই। এ ছাড়া আমরা একাধিক লাইনম্যান জসিমকে মাসোহারা দিয়ে গাড়ি চালাই। তা না হলে কি মহাসড়কে গাড়ি চালানো যায় ।

এদিকে হাইওয়ে পুলিশ বলছে, নিয়মিত অভিযান পরিচালনা করে নিষিদ্ধ তিন চাকার যানের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

লাইনম্যান হারুন ও জসিম জানান, আমরা পুলিশকে ম্যানেজ করেই লাইন চালাই। আর এ কাজ শুধু আমিই করি না, আরো অনেকেই এর সাথে জড়িত। তদন্ত করে দেখেন।

হাইওয়ে পুলিশ, শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস বলেন, থ্রিহুইলারের বিষয়টি নিয়ে আমরা তৎপর রয়েছি। পুলিশের সাথে যোগসাজশের বিষয়টি মিথ্যা। প্রতিনিয়ত তিন চাকার যানবাহনের বিরুদ্ধে মামলা দিচ্ছি।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে থ্রি হুইলার চলাচলের বিষয়ে জানতে চাইলে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, আমরা মহাসড়কে সিএনজি নিয়ন্ত্রণে মাইকিংসহ জনসচেতনার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছি। জনবল কম নিয়েও আমরা প্রতিদিন অভিযান করে গাড়ী ধরে মামলা দিচ্ছি। তারপরেও তারা আমাদের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে চলাচল করে। একটি অসাধু চাঁদাবাজ চক্র রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোন ধরণের অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণে র‌্যাব তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!