নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আমাদের: নাহিদ ইসলাম

৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আমাদের: নাহিদ ইসলাম

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নিহত সালাহউদ্দিনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘সমঝোতা বা জোটের বিষয়টি কেবল আদর্শিক অবস্থান থেকে হতে পারে। জুলাই সনদে আমাদের যে সংস্কারের দাবিগুলো রয়েছে, কোনো দল যদি সেই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে, তখন আমরা জোটে যাওয়ার বিষয়ে ভাববো।’

‘১৫ নভেম্বরের মধ্যেই আমরা প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবো বলে জানান নাহিদ।

জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘নির্বাচনী ডামাডোলে আহত জুলাই যোদ্ধাদের কোনোভাবে ভুলে যাওয়া যাবে না। তাদেরকে পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অনেক জুলাই যোদ্ধা যাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু তাদের দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন রয়েছে সেই চিকিৎসা দেওয়া না গেলে জুলাই যোদ্ধাদের প্রকৃত মূল্যায়ন হবে না।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন গাজী সালাহউদ্দিন। আহত অবস্থায় গত ২৬ অক্টোবর তিনি মারা যান। আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত। এমন হাজারো জুলাই যোদ্ধা এখনো আহত অবস্থায় কাতরাচ্ছে। আহতদের চিকিৎসার দায়িত্ব ছিল অন্তবর্তী সরকারের, কিন্তু তারা তা করতে পারেনি ফলে শহীদের সংখ্যা বাড়ছে।’

‘সরকারের প্রতি আহ্বান জানাই, আহত ও শহীদ পরিবারের সদস্যদের চিকিৎসা ও সহযোগিতার ব্যবস্থা করুন। অনেকের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। নির্বাচনি ব্যস্ততার মধ্যে যেন তাদের কথা আমরা না ভুলি এমনটাই বলেন নাহিদ।

তিনি আরও বলেন, ‘পরবর্তী সরকার যেই আসুক, তাদের এই আহতদের চিকিৎসার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। গাজী সালাহউদ্দিনের পরিবারের পাশে আমরা আছি, তবে রাষ্ট্র যেন তাদের দায়িত্ব নেয় এটাই আমাদের দাবি। মৃত্যু কয়েকদিন আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাতে তিনি হেনস্তার শিকার হয়েছিলেন। এমন রাজনৈতিক চাপ জুলাই যোদ্ধাদের ওপর বিভিন্ন জায়গায় চলছে। সরকারকে এই দায়িত্ব নিতে হবে কারণ তাদের লড়াইয়ের ফলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।’

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আমাদের। তবে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছু আসনে প্রার্থী দেব না যেমনটা বেগম খালেদা জিয়ার আসনের ক্ষেত্রে কথা উঠেছে।’

‘আমরা দেখি যাদের টাকা আছে, যাদের গডফাদারগিরি আছে, তারা নির্বাচনে দাঁড়ায়। আমরা এই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। আমরা প্রহণযোগ্য মানুষ, খেটে খাওয়া মানুষ, শিক্ষক, ইমাম, সামাজিক নেতৃবৃন্দদের জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি তুহিন খান প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!