নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আদালত অবমাননার মামলায় সোনারগাঁয়ের সাবেক এসিল্যান্ড মঞ্জুরুল মুর্শেদের বিরুদ্ধে রুল জারি

আদালত অবমাননার মামলায় সোনারগাঁয়ের সাবেক এসিল্যান্ড মঞ্জুরুল মুর্শেদের বিরুদ্ধে রুল জারি

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
হাইকোর্ট  ৩০ দিনের মধ্যে একটি দরখাস্ত নিষ্পত্তির নির্দেশ দিলেও সোনারগাঁও সার্কেলের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ৩০ দিনের মধ্যে উক্ত দরখাস্তটি নিষ্পত্তি না করার ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। এমনকি চার সপ্তাহের মধ্যে ব্যাখা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো.আসিফ হাসানের বেঞ্চ এই আদেশ দেন।
জানা গেছে,  সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেল, সোনারগাঁও, নারায়ণগঞ্জে চলামান বিবিধ মোকদ্দমা নং- ১১৫/২০২৩ তে বিবাদী মোঃ মোক্তার হোসেন বিগত ০৫/০৩/২০২৫ ইং তারিখে “সূত্রে বর্ণিত মোকদ্দমার বাদী বিবাদীর মধ্যে একই তফসিলভূক্ত সম্পত্তি নিয়ে অত্র আদালতে বিবিধ মোকদ্দমা ১০৯/২০১০, বিবিধ মোকদ্দমা ৩৮/২০১৯ এবং বিবিধ মোকদ্দমা ৩৮/২০১৯ এর রায়ের বিরুদ্ধে অত্র মোকদ্দমার বাদী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে মিস আপীল মোকদ্দমা ১৬১৪/২০২২ নিষ্পত্তি হওয়ায় আইনত ও ন্যায়ত সূত্র বর্ণিত মোকদ্দমাটি চলতে পারে না বিধায় মোকদ্দমাটি নথিজাত করন এর প্রার্থনা।” শীর্ষক একটি দরখাস্ত দেন। কিন্তু উক্ত দরখাস্তটি সাবেক সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেল, সোনারগাঁও সরকারি পদ, পদবি ও ক্ষমতার চরম অপব্যবহার করে  দীর্ঘদিন পর্যন্ত নিষ্পত্তি না করায় বিবাদী হাইকোর্ট বিভাগে রীট পিটিশন মোকদ্দমা নং- ৮৯৭৮/২০২৫ দায়ের করেন। পরবর্তীতে বিগত ০৪/০৬/২০২৫ ইং তারিখে হাইকোর্ট বিভাগে শুনানী অন্তে
দরখাস্তটি   ৩০ দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেল, সোনারগাঁওকে নিষ্পত্তির নির্দেশ দেন। পরর্বর্তীতে বিবাদী পক্ষ বিগত ৩০.০৬.২০২৫ইং তারিখে লিখিত দরখাস্তের মাধ্যমে এবং বিগত ০৯.০৭.২০২৫ ইং তারিখে হাইকোর্টের আদেশ আদালতের জারিকারক এসিল্যান্ড অফিসে জারি করেন। বিগত ০৮.০৮.২০২৫ ইং তারিখে ৩০ দিন অতিবাহিত হলেও এসিল্যান্ড মঞ্জুরুল মোর্শেদ সরকারি পদ, পদবি ও ক্ষমতার চরম অপব্যবহার করে হাইকোর্ট বিভাগের আদেশ সরাসরি লঙ্ঘন ও অমান্য করে  বিগত  ১০.০৮.২০২৫ইং তারিখ পর্যন্ত দরখাস্তটি নিষ্পত্তি করেন নাই।  এছাড়াও বিবাদী   বিগত ১৩.০৪.২০২৫ ইং তারিখে সহি মুহুরি নকল চেয়ে দরখাস্ত করলেও  নকল প্রদান করেন নাই।  পরবর্তীতে এ বিষয়ে বিগত ২৬.০৬.২০২৫ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীর মাধ্যমে জাস্টিস ডিমান্ডিং নোটিশ প্রেরন করে  সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেলকে সহি মুহুরি নকল প্রদানের জন্য অনুরোধ করলেও কোন ফল পায়নি।
পরবর্তীতে হাইকোর্ট বিভাগের আদেশ অবমাননার জন্য এসিল্যান্ড মঞ্জুরুল মুর্শেদের বিরুদ্ধে কনটেম্পট পিটিশন ৩৫৯/২৫ ফাইল করলে আজ শুনানী অন্তে  বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো.আসিফ হাসানের বেঞ্চ এসিল্যান্ড মঞ্জুরুল মুর্শেদের বিরুদ্ধে রুল জারি এবং চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী তৌহিদুল ইসলাম আতিক বলেন,  এই এসিল্যান্ড যে ক্ষমতার অপব্যবহার করেছে, তা সভ্য দেশে কল্পনা করা যায় না। এই এসিল্যান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত,  যাতে ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকে। মহামান্য হাইকোর্ট বিভাগ ইতিমধ্যেই রুল জারি করেছেন এবং এমন নির্দেশনা প্রদান করবেন যাতে ভবিষ্যতে কোন এসিল্যান্ড এমন ঔদ্ধত্য পূর্ন আচরন করার সাহস না পায়।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!