নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আমার প্রতি অবিচার করা হয়েছে – রফিকুল ইসলাম নান্নু

আমার প্রতি অবিচার করা হয়েছে – রফিকুল ইসলাম নান্নু

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সোনারগাঁ প্রতিনিধিঃ-আগামী ২১ মে ২য় ধাঁপে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নুর প্রতি অবিচার করেছে বলে মন্তব্য করেছেন, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নু।

 

গত রবিবার সন্ধ্যায় স্থানীয় এক সাংবাদিকের সাথে মোবাইলে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

রফিকুল ইসলাম নান্নু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে কোন কেন্দ্রীয় কর্মসূচীতে সোনারগাঁ উপজেলা যুবলীগ জীবন বাজি রেখে সকল কর্মসূচী সফল করেছে। গত জাতীয় সংসদ নির্বাচনে আমার নেতৃত্বে উপজেলা যুবলীগের প্রতিটি সদস্য নিজের পরিবার-পরিজনকে ত্যাগ করে বিনাস্বার্থে শরীর, অর্থ আর শ্রম দিয়ে আওয়ামী লীগ মনোনীত এমপিকে বিজয়ী করেছি।

 

গত ৪ মে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের বাড়িতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এক মতবিনিময় সভা হয়। যেখানে সম্মিলিতভাবে আমাকে (রফিকুল ইসলাম নান্নু) এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে সমর্থন দেন। এরপর ৫ মে উপজেলা আওয়ামী লীগের ৫২জন সদস্যদের মধ্যে ৪৫ জন একটি লিখিত সম্মতি দেন। যেখানে তারা আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার মতামত ব্যক্ত করেন। আর ওই সই করা কাগজ আমি চাইলে আমাকে দেওয়া হয়নি। আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু সবকিছু পাশ কাটিয়ে যে ব্যক্তি সাংগঠনিকভাবে দলীয় কোন কাজে কখনো অংশ না নিয়ে উল্টো গত জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মাঠে কাজ করেছে তাকে সমর্থন দিয়েছে। আমি শুধু একটা কথাই বলবো ‘আমার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে।

 

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে একাধিকবার ফোন করলে তিনিও ফোন রিসিভ করেননি।

 

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া বলেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কাউকে সমর্থন দেয়নি। যদি কেউ দিয়ে থাকে তাহলে সেটা ব্যক্তিগত ভাবে দিয়েছেন। সাংগঠনিকভাবে দিলে সভাপতি হিসেবেতো আমি জানতাম। যেহেতু আমি জানিনা, সেহেতু এর বেশি আমি কিছু বলতে পারবোনা।

 

উপজেলা আওয়ামী লীগ যদি সাংগঠনিকভাবে সমর্থন না দিয়ে থাকে তাহলে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় বাবুল ওমরকে সাথে নিয়ে যে বক্তব্য দিচ্ছেন এবং সেখানে যে ব্যানার ব্যবহার করছেন সেখানে স্পষ্টভাবে উপজেলা আওয়ামী লীগ এবং সাংসদ আব্দুল্লাহ আল কায়সার সমর্থন দিয়েছেন বলে সরাসরি প্রচার করছেন কেন ?

 

এমন প্রশ্নের উত্তরে সামসুল ইসলাম ভূইয়া বলেন, এ বিষয়ে তারাই বলতে পারবেন কেন এমনটা বলছেন। এছাড়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তো স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে ‘কোন এমপি-মন্ত্রী’ উপজেলা পরিষদ নির্বাচনের কোন প্রার্থীকে সমর্থন বা তাদের নির্বাচনী কোন কাজ বা কাজে হস্তক্ষেপ করতে পারবেন না।

 

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ নির্বাচনে অন্যতম চেয়ারম্যান প্রার্থী আলী হায়দার বলেন, প্রথমত এমপি সাহেবের বাড়িতে যে মিটিং হয়েছে এবং নান্নু ভাইকে সমর্থন দিয়েছে, সে বিষয়ে আমি জানিনা। হয়তো আমি প্রার্থী হয়েছি বিধায় আমাকে জানানো হয়নি।

 

দ্বিতীয়ত, সাংগঠনিকভাবে যদি দল কাউকে সমর্থন করে তাহলেতো সেখানে আমার কিছু বলার নেই। দল যা ভালো মনে করবে সেটাই করবে।

 

এমন সময় সাংগঠনিকভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বক্তব্য জানালে তিনি বলেন, সাংগঠনিকভাবে না দিয়ে থাকলে হয়তো ব্যক্তিগত ভাবে সমর্থন দিয়েছেন। তবে, গত সংসদ নির্বাচনে যে ব্যক্তি নৌকার বিরোধীতা করেছে বা দলীয় কোন কর্মসূচীতে অংশ নেয়নি তাকে কেন সমর্থন দিয়েছেন সে ব্যাপারে তিনি বলেন, দল অনেক সময় বিভিন্ন প্যাটানের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে। হয়তো তেমন কিছুর কারণেই করেছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!