নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
এমপি হই বা না হই সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করবো- গিয়াসউদ্দিন

এমপি হই বা না হই সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করবো- গিয়াসউদ্দিন

প্রকাশিতঃ

জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “আমি এমপি হই বা না হই, সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করে যাব।”

শনিবার (৩১ জানুয়ারি) সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।

গিয়াসউদ্দিন বলেন, “সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ একই আসনের অন্তর্ভুক্ত। একটি এলাকায় উন্নয়ন হলেও অপর এলাকাকে অবহেলা করা যাবে না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সোনারগাঁয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু রাজনীতির ধারা পরিবর্তন, ভালো ও সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে সচেষ্ট হতে হবে। সেই বিবেচনায় আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন।”

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মা-বাবারা যত কষ্টই করুন না কেন, সন্তানের লেখাপড়ার পেছনে শ্রম দেন। কারণ তারা বুঝে গেছেন, শিক্ষা ছাড়া আজ টিকে থাকা সম্ভব নয়। তাহলে প্রশ্ন হলো, শিক্ষিত তরুণরা কি অশিক্ষিত নেতৃত্বের অধীনে থাকবে? এতে কি তাদের সম্মান বাড়বে? অবশ্যই নয়।”

তিনি বলেন, “আমি চাই আপনাদের সন্তানদের মধ্যে একটি স্বপ্ন তৈরি হোক, পড়ালেখা করে দেশপ্রেম নিয়ে ভালো মানুষ হওয়ার। বাবা-মায়ের মুখ উজ্জ্বল করা, দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হবে তাদের লক্ষ্য।”

গিয়াসউদ্দিন আরও বলেন, “সমাজের মুরুব্বি ও ভালো মানুষদের সম্মান রক্ষায় আমি কাজ করব। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা থাকবে। একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হবে।”

অনুষ্ঠানে শহিদুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এবং নজরুল ইসলাম স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের সাবেক আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সাদীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, আশরাফ প্রধান, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, কাজী মনির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া, দেওয়ান মজিবুর রহমান, মোহাম্মদ রফিক ও মোফাজ্জল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!