নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
Next
Prev
প্রচ্ছদ
ওসমান পরিবারের আশীর্বাদ পুষ্ট সরোজ কুমার সাহা এখন শত কোটি টাকার মালিক!

ওসমান পরিবারের আশীর্বাদ পুষ্ট সরোজ কুমার সাহা এখন শত কোটি টাকার মালিক!

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-এক সময়ে নরসিংদী জেলা শহরের সাধারন হকার নারায়ণগঞ্জে ওসমান পরিবারের আশীর্বাদে এখন শত কোটি টাকার মালিক বনে গেছে । বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার অর্থনৈতিক উত্থান শুরু। আওয়ামী লীগ বন্দনায় লাঙ্গলবন্দর জন্মাষ্টমী স্নান কমিটির সভাপতির পদটিও দখল করে সেই সময়ে। দীর্ঘ ৯ বছর অবৈধ ভাবে এই সভাপতি পদের প্রভাব খাটিয়ে,প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করেন তিনি । কথিত আছে,নারায়ণগঞ্জ সদরের টানবাজার সুতাপট্টির হিন্দু ব্যবসায়ীদের নিকট হইতে বিভিন্ন পন্থায় চাঁদা উত্তোলন করে ওসমানদেরকে উপঢৌকন হিসেবে মাসোয়ারা প্রদানের মূল কারিগর ছিলেন সরোজ কুমার সাহা। দুর্নীতির মাধ্যমে কামাই করা কোটি কোটি টাকা ইন্ডিয়া এবং ইউরোপে পাচারের অভিযোগও আছে তার বিরুদ্ধে। নরসিংদী শহরের একজন সাধারণ হকার থেকে ভূমিদস্যুতা করে সে এখন প্রায় ২০টি বাড়ির মালিক। নারায়নগঞ্জ ও নরসিংদীতে যারাই তাঁর অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতো,তাদেরকে তাঁর নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে নির্যাতন ও হয়রানি করা হতো। এই ভয়ে কেউ মুখ খুলতে সাহস করতো না।

 

সোনারগাঁ এর বারদীতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে অবৈধ ভাবে উপদেষ্টা হয়ে দীর্ঘদিন যাবত চাল,ডাল ও লাকড়ির ব্যবসার আড়ালে বিভিন্ন কৌশলে লুটপাট করে সরোজ ও তার ভাগিনা বারদী লোকনাথ আশ্রমের কোটি কোটি টাকা তসরুপ করার খবর আশ্রমের মানুষের মুখে মুখে।

 

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার অন্যায় কার্যক্রমের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি,যে তার অন্যায়ের প্রতিবাদ করত তাকেই বিভিন্ন মামলা-হামলা দিয়ে হয়রানি করা হতো। ব্যক্তি জীবেনও এই সরোজ কুমার সাহা উৎশৃংখল প্রকৃতির। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক কাছের লোক বলেন,সরোজ কুমার সাহা তার নিজের বউ-বাচ্চা ঢাকার উত্তরার বাসায় রেখে,নারায়ণগঞ্জের টান বাজারের বাড়ীতে শ্যালিকার সাথে বসবাস করেন। এনিয়ে তার দাম্পত্য জীবন সুখময় নয়।

 

সরোজ কুমার সাহা একইসময়ে বিভিন্ন মন্দিরে অনেক গুলো পদ প্রাপ্তির সুযোগে পদের অপব্যবহার করেন। সে নাঙ্গলবন্ধ স্থান উদযাপন কমিটির সভাপতি, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বারদী এর (সোনারগা নারায়ণগঞ্জ) উপদেষ্টা,কালী মন্দির,চিনিসপুর নরসিংদীর সভাপতি। এর পূর্বেও সে বিভিন্ন মন্দির কমিটিতে ছিলেন তার একঘেয়েমি ও অনৈতিক কার্যকলাপের জন্য সেখান থেকে তাকে বের করে দিতে বাধ্য হয় মন্দির কমিটি। সর্বশেষ বাধ্য হয়ে সাধু নাগ মহাশয়ের মন্দির,নারায়ণগঞ্জ হইতে তাকে অপসারণ করা হয়। ওসমান পরিবারের আশীর্বাদ পুষ্ট হয়ে বিগত সরকারের আমলে পদ-পদবীর প্রভাব খাঁটিয়ে,বিপুল বিত্তবৈভবের মালিক বনে যাওয়া সরোজ কুমার বর্তমান সময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাদের কাঁধে ভর করে আবারও বিভিন্ন মন্দিরে ঢুকার জন্য চেষ্টা করছে। কিন্তু কোন মন্দির কমিটির লোকজনই তাহাকে পছন্দ  না করার কারনে,এখন সে বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এই ব্যাপারে সরোজ কুমার সাহার মুঠো ফোনে যোগাযোগ করলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে লাইনটি কেটে দেন, পরে আবারো চেষ্টা করলে ফোনটি রিসিভ করেননি।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!