নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
ছিনতাইকারীর কবলে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি 

ছিনতাইকারীর কবলে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি 

প্রকাশিতঃ

সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতা এম এম সালাহউদ্দিন ছিনতাইকারীদের কবলে পড়ে মোবাইল ফোনসেট ও সঙ্গে থাকা টাকা খুইয়েছেন। তিনি একটি জাতীয় পত্রিকার সিনিয়ার সাব-এডিটর। গত ১৫ ডিসেম্বর (রোববার) সন্ধ্যায় গুলিস্তানে হকি স্টেডিয়ামের সামনে ঢাকা-সোনারগাঁও রুটে চলাচলকারী দোয়েল পরিবহনের লাইনম্যান পরিচয় দেয়া আলমেস (৪৭) নামে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী তার সহযোগিদের নিয়ে ওই সাংবাদিকের ওপর হামলা করে তার সঙ্গে থাকা একটি নোকিয়া মোবাইলসেট এবং সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এ ব্যাপারে মঙ্গলবার পল্টন থানায় ওই সাংবাদিক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে সাংবাদিক নেতা উল্লেখ করেন, অফিস শেষে সোনারগাঁও আসার পথে গুলিস্তানে হকি স্টেডিয়ামের সামনে উল্লেখিত ছিনতাইকারী আলমেসকে আরো দুইজন সহযোগীসহ প্রকাশ্যে গাঁজা সেবন এবং বিভিন্ন মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করতে দেখে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় আলমেস ও তার দুই অজ্ঞাত দুই সহযোগী এসে সাংবাদিককে কিল-ঘুষিসহ মারধর শুরু করে এবং ধারালো অস্ত্রের (ছুরি) ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ২২ হাজার টাকা মূল্যের একটি নোকিয়া মোবাইল সেট এবং সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় সাংবাদিকের ডাক-চিৎকারে পথচারীরা এগিয়ে এলে পথচারীদেরকে ছিনতাইকারী আলমেস নিজেকে ঢাকা-সোনারগাঁও রুটে চলাচলকারী দোয়েল পরিবহনের লাইনম্যান বলে পরিচয় দেয়। ওই এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া চ্যানেল আইয়ের বিপোর্টার আক্তার হাবিব সাংবাদিক এম এম সালাহউদ্দিনকে আহত অবস্থায় দেখতে পেয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দিয়ে পরে সোনারগাঁওয়ে তার বাড়িতে পোঁছে দেন। খবর নিয়ে জানা যায়, আলমেস মূলত যুবলীগের ক্যাডার ছিল। জুলাই-আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় আলমেস পল্টন এলাকায় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা করেছে, এ কারণে ৫ আগস্টের পর কয়েক মাস পলাতক ছিল। সম্প্রতি আবার গুলিস্তান এলাকায় এসে মাদক ব্যবসার পাশাপাশি আলমেস বিশাল একটি ছিনতাইকারী চক্রের নেতৃত্বও দিচ্ছে বলে ফুটপাতের অনেক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক নেতারা দ্রুত চিহ্নিত ওই মাদক ব্যবসায়ী আলমেস ও তার ছিনতাই চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, সাংবাদিক এম এম সালাহউদ্দিন একটি লিখিত অভিযোগ মঙ্গলবার দিয়ে গেছেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!