নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ছেলে ছিলো বৈষম্য বিরোধী আন্দোলনে বাবাকে দুই মামলা দিয়ে জেলে

ছেলে ছিলো বৈষম্য বিরোধী আন্দোলনে বাবাকে দুই মামলা দিয়ে জেলে

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
সোনারগাঁয়ে জাহিদুল ইসলাম স্বপন নামের এক জমি ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। ছেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত থাকলেও বাবাকে দেয়া হয়েছে একাধিক মামলা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জের ফতুল্লা ও ঢাকার যাত্রাবাড়ি থানায় তার নাম দেয়া হয়েছে বলে জানান স্বপনের স্ত্রী তানিয়া সুলতানা। তার এ মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। রবিবার দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপনের স্ত্রী তানিয়া সুলতানা ও ছেলে তারিকুল ইসলাম জাওয়াদ বলেন, জাহিদুল ইসলাম স্বপন সোনারগাঁয়ের বাসিন্দা ও একজন জমি ব্যবসায়ী। ২০১৮ সালে একটি কোম্পানির পক্ষ হয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সোনারগাঁ থানার সাবেক ওসি মোরশেদ আলম ও এস আই সাধন চন্দ্র বসাক জাহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে নির্যাতন করেন। নির্যাতনের ঘটনায় সেই ওসি ও এস আইয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলে তারা কারাভোগ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে ওসি ও এস আই সেসময় ব্যবসায়ী স্বপনকে হুমকি দিয়ে বলেছিলেন যে, দেশের বিভিন্ন থানায় স্বপনের নামে মামলা দিয়ে জেল খাটাবে। তারই জেরে ওসি মোরশেদ আলম ও এস আই সাধন চন্দ্র বসাক ক্ষমতার অপব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফতুল্লা (মামলা নং-২০ (৮) ২৪) ও যাত্রাবাড়ি থানায় (মামলা নং-৪১ (১০) ২৪) স্বপনকে আসামী হিসেবে অন্তর্ভূক্ত করে দেয়। পরে র‌্যাব সদস্যদের দিয়ে গ্রেপ্তার করিয়ে আদালতে পাঠায়। বর্তমানে তিনি জেল হাজতে আছেন।
অথচ ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপন নিজের ছেলেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জন্য উদ্বুদ্ধ করেন। সে সক্রিয়ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলেও পিতা স্বপন এখন মিথ্যা মামলায় জেল খাটছেন।
স্বপনের স্ত্রী তানিয়া সুলতানা আরো জানান, স্বপনকে গ্রেপ্তার করার খবর শুনে তার মা ব্রেন স্টোক করে বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন। গ্রেপ্তার হওয়া স্বপনও একজন অসুস্থ্য মানুষ। তাই এই সমস্ত মিথ্যা মামলা থেকে নিরপরাধ ব্যবসায়ী স্বপনের অব্যাহতি ও জেল থেকে মুক্তি দাবী করছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!