নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও এশিয়ান মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও এশিয়ান মহাসড়কে তীব্র যানজট

প্রকাশিতঃ

অবিরাম বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অসংখ্য খানাখন্দ তৈরি হওয়ায় যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়কে চলমান নির্মাণকাজ ও মদনপুরের এশিয়ান হাইওয়ের করুণ অবস্থা। এসব কারণে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাইনবোর্ড থেকে মোগড়াপাড়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ি ধীরগতিতে চলছে, কোথাও আবার সম্পূর্ণ থেমে আছে।

 

বৃষ্টির পানিতে খানাখন্দ ভরে যাওয়ায় গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বড় বড় গর্তে আটকে একাধিক ট্রাক ও বাস বিকল হয়ে যায়। অন্যদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজের কারণে বিকল্প রাস্তাগুলোতেও চাপ বেড়ে যায়। মদনপুরে এশিয়ান হাইওয়ের নাজুক অবস্থার কারণে স্বাভাবিক যানবাহন প্রবাহ ব্যাহত হয়, যা শেষ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটকে আরও ভয়াবহ করে তোলে।

 

যাত্রী আরমান মিয়া বলেন, “সাধারণত ঢাকা থেকে চট্টগ্রাম যেতে তিন ঘণ্টা লাগে। কিন্তু আজ আট ঘণ্টা ধরে রাস্তায় আছি। খানাখন্দ ও যানজটের কারণে ভোগান্তির শেষ নেই।”

 

এদিকে মহাসড়কঘেঁষা ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ী আব্দুল মালেক জানান, “যানজটের কারণে গ্রাহক আসতে পারছে না। পণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে। প্রতিদিনই বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছি। দ্রুত সড়ক সংস্কার এবং অব্যবস্থাপনা দূর করার দাবি জানিয়েছেন তিনি।”

 

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণ কাজ এবং মদনপুর থেকে এশিয়ান হাইওয়ের রাস্তার অবস্থা নাজুক হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ বেড়েছে। এছাড়া কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে এতে গাড়ি খুবই ধীর গতিতে চলছে। যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!