প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকা থেকে মো. আকশাদ আলী আকন (৫৯) নামে এক ব্যক্তি কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। কয়েকদিন আগে দুপুরের দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
পরিবারের পক্ষ থেকে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে পরিবার— ০১৪০৭৫৬৭১৫১ / ০১৭৫২৪৯৪৫৭৪।
পরিবার জানায়, আকশাদ আলী আকন কয়েক বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এর ফলে তার স্মৃতিশক্তি ও মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেয়, যার কারণে তিনি নিজের ঠিকানা বা পরিচয় মনে রাখতে পারেন না।
নিখোঁজ ব্যক্তির শারীরিক বিবরণ অনুযায়ী, তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা।
নিখোঁজ ব্যক্তির ভাতিজা মিজানুর রহমান জুয়েল বলেন, “আমাদের কাকা আকশাদ আলী আকনকে অনেক খুঁজেও পাওয়া যাচ্ছে না। কারো চোখে পড়ে থাকলে দয়া করে আমাদের সঙ্গে বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।”




