নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী পরিবর্তন করলো ইসলামী আন্দোলন

নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী পরিবর্তন করলো ইসলামী আন্দোলন

প্রকাশিতঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে এমপি প্রার্থী পরিবর্তন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগের ঘোষিত প্রার্থী মো. ফারুক আহমেদ মুন্সীকে পরিবর্তন করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য থেকে পদত্যাগ করা নেতা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহকে নতুন প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্র বলছে, প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে কৌশলগত বিবেচনা থেকে। গোলাম মসীহের কূটনৈতিক ও রাজনৈতিক অভিজ্ঞতা ভোটের মাঠে বাড়তি প্রভাব ফেলতে পারে- এমন ধারণা থেকেই তাকে মনোনীত করা হয়েছে বলে জানা যায়। তবে বিষয়টি ঘিরে দলীয় নেতাকর্মীর মাঝেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সোনারগাঁ পৌরসভার এক বিএনপি নেতা জানান, প্রায় তিন মাস আগে অনেকটা নীরবেই চরমোনাই পীরের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন গোলাম মসীহ। ইসলামিক এ দলটি অন্য কোনো রাজনৈতিক ধারার ব্যক্তি বা কূটনৈতিক ব্যক্তিকে  তাদের দলে এনে কি সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন কোনো মেরুকরণ সৃষ্টি করার পরিকল্পনা হাতে নিয়েছে। হঠাৎ দলের মধ্যে প্রার্থী রদবদল করা হলো কেন?

সুশাসনের জন্য নাগরিক (সুজনের) নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মামুন বলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনটি সবসময়ই রাজনৈতিকভাবে একটি গুরুত্ব বহন করে। এ আসনটি বাংলার প্রাচীন রাজধানী ছিল। বড় দলগুলোর পাশাপাশি ছোট দলগুলোর সংসদ সদস্য প্রার্থীও এখানে হেভিওয়েট বিবেচিত হয়ে থাকে। তাছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীরাও হেভিওয়েট প্রার্থী হিসেবে এখানে নির্বাচনে অংশগ্রহণ করে। নতুন প্রার্থী ঘোষণার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশে আসনে নিজেদের অবস্থান আরও শক্ত ও মজবুত করতে চাইছে বলে অনেকে ধারণা করছেন।

বর্তমানে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মাঠে আছেন দলটির কেন্দ্রয়ি শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহজাহান শিবলী, এনসিপির প্রার্থী তুহিন মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম সিরাজ, কমিউনিস্ট পার্টির প্রার্থী আব্দুল সালাম বাবুল।

এসব প্রার্থীরা বর্তমানে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এদিকে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও তিনি মাঠে শক্ত অবস্থানে থেকে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহ সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

গোলাম মসীহ জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের আশ্বাসের কারণে ও সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জে জনস্বার্থে ব্যাপক উন্নয়নমূলক কাজ করার দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে ব্যাপক উন্নয়নমূলক কাজ করব।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!