নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নৌ-চাঁদাবাজী কালে কালবেলার সাংবাদিকসহ গ্রেফতার-১১

নৌ-চাঁদাবাজী কালে কালবেলার সাংবাদিকসহ গ্রেফতার-১১

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ
নৌ-চাঁদাবাজদের সাথে চাঁদাবাজী করতে গিয়ে দুই গণমাধ্যমকর্মীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলার কমলগজ উপজেলার ছলিমগঞ্জ মেঘনা নদী থেকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কান্দারগাঁও এলাকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে যুবলীগ নেতা জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরের ভাই আল-আমিন (৪০), একই উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৌদ্ধপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (৩২), একই এলাকার বজলুল হক বেপারীর ছেলে জামাল হোসেন (৩৫), পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের আক্কেল আলীর ছেলে আরিফ (৩৮), একই ইউনিয়নের প্রতাবের চর গ্রামের মৃত আব্দুল হক মোল্লার ছেলে হাসান বশির (৪৬), একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে আলী নুর (৪০), একই এলাকার মৃত শাহজাহানের ছেলে তোফাজ্জল হোসেন (৪২), পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ গ্রামের মৃত ফজলুল হকের ছেলে দুলাল হোসেন (৫৬) এবং কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সাতবাড়িয়া এলাতার মৃত দেলোয়ারের ছেলে শামসুল আলম (৩০)।
এছাড়া সোনারগাঁও উপজেলার বিশেষ পেশায় কাজ করা দুইজন সাংবাদিককেও তাদের সাথে গ্রেফতার দেখানো হয়েছে।
সূত্র দাবি করেছে, নৌ-চাঁদাবাজ দলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কিছু দুর্নীতিবাজ ব্যক্তির সাথে আঁতাত করে দীর্ঘদিন ধরে মেঘনা নদীর আড়াইহাজার, সোনারগাঁও এবং গজারিয়া উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজী করে আসছিল। চাঁদাবাজ দলটি আজ ভোরের দিকে সোনারগাঁও থেকে চাঁদা তোলার উদ্দেশ্যে বের হয়। হঠাৎ তারা আড়াইহাজারের খাঁককান্দা এলাকা থেকে কিছুটা দুরে তাদের অজান্তেুই কিশোরগঞ্জ জেলাধীন ছলিমগঞ্জ এলাকার মেঘনা নদীতে প্রবেশ করে।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ছলিমগঞ্জ নৌ পুলিশের একটি  টহল দল তাদেরকে হাতেনাতে আটক করে। আটকের সময় তাদের ব্যবহৃত ট্রলার এবং বেশ কিছু নগদ টাকা জব্দ করা হয়। পরে চাঁদাবাজী মামলার পর আটককৃতদের গ্রেফতার দেখানো হয়।

এদিকে, সোনারগাঁও উপজেলা বিএনপির একজন নেতা টাকা নিয়ে আটককৃতদের ছাড়িয়ে আনতে কিশোরগঞ্জ যাওয়ার খবর পাওয়া গেছে। তবে, কোন কাজ না হওয়ায় তাকে খালি হাতেই আসতে হয়েছে বলে সূত্রটি দাবি করে।

এ ব্যাপারে ছলিমগঞ্জ নৌ-পুলিশের সাথে যোগাযোগ করা হলে ১১জন আটকের কথা স্বীকার করেন এবং বিস্তারিত পরে বলতে পারবেন বলে জানান।

অপরদিকে, চাঁদাবাদ দলটির মুল হোতা আল আমিনের মোবাইল নাম্বারে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!