নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফুটপাতে মাটির হাড়ি বিক্রেতা সোহাগ রনি এখন শতকোটি টাকার মালিক !

ফুটপাতে মাটির হাড়ি বিক্রেতা সোহাগ রনি এখন শতকোটি টাকার মালিক !

প্রকাশিতঃ

সোনারগাঁয়ে ফুটপাতে মাটির তৈরী হাড়ি পাতিল বিক্রি করতেন হাজী সোহাগ রনি। রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছে তার। হয়েছেন কোটি কোটি টাকার মালিক। ডাঁটে মটমট করেন এই সোহাগ রনি।  শুধু দোকানদার নয়, বরং ছাত্রলীগ পরিচয়ে দাপিয়ে বেড়ানোর পর এবার সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক । পুরো নারায়ণগঞ্জ জেলা চষে বেড়ান তিনি বীরের বেশে।

সাবেক এই ছাত্রলীগের সোহাগ রনি রাজনৈতিক ইস্যু করে বছর ঘুরতে না ঘুরতেই এখন তিনি হাজার কোটি টাকার মালিক। বিদেশে ব্যাবসা বাণিজ্য সহ রয়েছে সেকেন্ড হোম। শুধু তাই নয় সোনারগাঁ সহ বিভিন্ন জায়গায় বহুতল বাড়ি, একাধিক জমি, সবকিছু হয়েছেন রাতারাতি, করেছেন বিয়ে, তাও আবার বিএনপি সোনারগাঁ পৌরসভা সহ-সভাপতি সালাউদ্দিন এর ভাই আলাউদ্দিন এর মেয়ে । তার ছেলে হারুন উর রশিদ মিঠু নারায়ণগঞ্জ ছাত্রদলের যুগ্ম আহবায়ক।

হাজী সাহেবের বেড়ে ওঠা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফুলবাড়ীয়া গ্রামে। ছোটবেলায় ছিল উশৃংখল চলাফেলা। মারামারি ভাঙচুর সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল নিত্য দিনের সঙ্গী। পরে রাজনৈতিক ইসু করে শুরু করে জায়গা জমির দালালি। ধীরে ধীরে হয়ে উঠে ভূমি খেকো সোহাগ। জোর পূর্বক জমি দখল, নীরিহ মানুষের ফসলি জমি ভরাট করা সহ স্থানীয় কোম্পানির পক্ষ হয়ে শুরু করে বেপরোয়া জমি দখল। প্রতিবাদ করলেই মামলা হামলার ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দিত। এভাবে ধীরে ধীরে হয় উঠে ভয়ংকর সোহাগ রনি। কিন্তু গত কয়েক বছর হলো এই কাজ বাদ দিয়ে রীতিমতো কোটিপতি তিনি।

সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নে কয়েকটি আঁট তলা বিশিষ্ট বাড়ির মালিক সোহাগ। রয়েছে কয়েকটি প্লটও তার। নারায়ণগঞ্জ রুপায়ন আবাসিক এলাকায় রয়েছে ডুপ্লেক্স বাড়ি। তার বাজার মূল্য চার কোটি ৫০ লাখ টাকা। নারায়ণগঞ্জ এন এইচ টাওয়ারে ১৪ তলায় রয়েছে আলিশান ফ্লাট। যার মূল্য এক কোটি ৫০ লক্ষ টাকা। এ ছাড়াও নতুন বহুতল ভবন তৈরির কাজ শেষ পর্যায়ে।  এখানেই শেষ নয়। এলাকার বিভিন্ন গ্রামে কিছুদিন আগে বেশ কয়েকটি জমি কিনেছেন সোহাগ। তাছাড়া বিভিন্ন কোম্পানি, ফ্যাক্টরী, বালুর ট্রাক, বালুর ড্রেজার, কোম্পানির নামে নিজস্ব পরিবহনসহ ঢাকায় আলিশান বাড়ি, ফ্লাট। রয়েছে নিজে ব্যবহার করার একাধিক কোটি টাকার আলিশান গাড়ি। মধ্যপ্রাচ্যে ৮ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কি করে এত সম্পদের মালিক সোহাগ রনি তার প্রশ্নও জমেছে সাধারণ মানুষের মাঝে ।

হঠাৎ শূন্য থেকে কোটিপতি বনে যাওয়া সোহাগের কি শুধুই জমি বেচাকেনার ব্যাবসা নাকি আলাদিনের চেরাগ পেলেন, যার ছোঁয়ায় গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ ? অভিযোগ আছে, ছাত্র রাজনীতিতে সক্রিয় হয়ে মাদক ব্যবসায় জড়ান তিনি। এলাকার মানুষকে নানাভাবে ফাঁদে ফেলে চাঁদা দাবিসহ হয়রানির অভিযোগও রয়েছে সোহাগের বিরুদ্ধে।

তার রাজনৈতির পরিচয়ের বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্ধ জানান, রাজনৈতিক পরিচয়ে মাদকসহ সমাজের নানা কার্যকলাপে জড়ান এই ব্যক্তি। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করলেই তিনি বলেন, আমি ওমুকের আন্ডারে আছি, ওমুকের ছত্রছায়ায় আছি , আমি নারায়ণগঞ্জের এক প্রভাবশালী পরিবারের ও নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতার ছেলের বন্ধু।

একই সাথে একজন শীর্ষ প্রভাবশালী নেতা ও তার প্রভাবশালী পুত্রের সাথে তোলঅ ছবি দেখিয়ে বলেন আমি এখন আর সোনারগাঁয়ের কাউকে গোনায় ধরি না । আমার নেতা নারায়ণগঞ্জ শহরের।

একই কথা বলেন, মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও। তিনি বলেন, মাদকসহ আরও নানা কাজে জড়িত সোহাগ। তবে রাজনৈতিক কোনো ব্যক্তিত্বেরই প্রশ্রয় পেয়েছে সে।

শুধু তাই না, অস্ত্র ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডারের সাথে তার গভীর সখ্যতাও আছে। নিজেও গড়ে তুলেছেন কিশোর গ্যাং। তার বিরুদ্ধে অভিযোগের যেনো শেষ নেই। সোহাগ যে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে এলাকায় অধিপত্য বিস্তার করেন সেটিও ভুয়া।

তবে ছাত্রলীগ নেতা নন বলে বিষয়টি নিজেই স্বীকার করেন সোহাগ। বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক কমিটির সহ-সভাপতি ছিলেন তিনি। বর্তমানে কোনো কমিটিতে তার পোস্ট ছিল না সে কথাও স্পষ্ট জানিয়ে দেন সোহাগ।

কিছু দিন ধরে একটি অডিও রেকর্ডিং ফাঁস হয়ে যায়, যেখানে সোহাগ নিজেই আরমান হত্যার কথা স্বীকার করতে শোনা যায়। সে শুধু ভূমি খেকো নন একজন সিরিয়াল কিলার ও বটে। সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আরমান হত্যার প্রধান আসামি ও রায়হান হত্যার প্রধান আসামি ও বটে। মোটা অংকের টাকার কন্ট্রাক্টে মানুষ হত্যা করাও তার কাজ ছিল।

এ ছাড়াও সেই অডিও রেকর্ডিং তাঁর মুখ থেকে শোনা যায়, তার পৈতৃক সম্পত্তি খুবই নগন্য । তাঁর বাবার আঁট দশ শতাংশ জমি ছাড়া কিছুই ছিল না। জায়গা জমি দখল করে তিনি আজ আঙ্গুল ফুলে কলাগাছ।

এমন অভিযোগের বিষয়ে সোহাগ রণি গণমাধ্যমকে বলেন আমরা রাজনীতি করি বলে এমন অনেক অভিযোগ ই করে প্রতিপক্ষরা।

সোহাগ রনির বিরুদ্ধে বিশাল এমন অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই বলেন, শুধু সোনারগাঁয়েই না সারাদেশেই আমরা দেখতে পাচ্ছি এমন ঘটনা ঘটছে । কমিটি হলে অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

বিগত সময়ে উল্লেখিত এমন অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত মন্তব্য করেছিলেন, সোহাগ রনির বিরুদ্ধে সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। মাদক ব্যবসা কিংবা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকলে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এরই মধ্যে অনেক মাদক ব্যবসায়ীকেই আমরা গ্রেফতার করেছি।

‍সু শাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ধীমান সাহা বলেন, আমার দাবী করবো দুদক যেন এমন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন ।

অপরদিকে নারায়ণগঞ্জ দুদক এর উপ পরিচালক মইনুল হাসান রওশানী গণমাধ্যমকে বলেন, দুদকের কাছে যে কেউ অভিযোগ করতে পারে। অভিযোগ পেলে  তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেয়া হবে ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!