নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ অংশে তীব্র যানজট
ফতুল্লা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
Next
Prev
প্রচ্ছদ
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম

ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ঈদকে সামনে রেখে যানজট নিরসনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান দুই দিনের মধ্যে সরিয়ে নিতে অবৈধ দখলদারদের আলটিমেটাম দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সরেজমিন পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন এমপি মান্নান।
সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়।
এমন পরিস্থিতিতে ফুটপাত ও সড়কের পাশ দখল করে ব্যবসা পরিচালনা করলে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়।
তিনি বলেন, মোগরাপাড়া চৌরাস্তাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসানো হয়েছে।
এতে পথচারীরা বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। ঈদ সামনে রেখে কোনোভাবেই বিশৃঙ্খলা সহ্য করা হবে না। দুই দিনের মধ্যে স্বেচ্ছায় দখল সরিয়ে নিতে হবে, অন্যথায় প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।
মান্নান আরো বলেন, জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে সওজ ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।
মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত নজরদারি থাকবে।
এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!