নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
বিএনপির সভাকে কেন্দ্র করে সোনারগাঁয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

বিএনপির সভাকে কেন্দ্র করে সোনারগাঁয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

প্রকাশিতঃ
মোঃ নুর নবী নবী জনিঃ-বিএনপির সভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার প্যান্ডেল ভাঙচুর করা হয়।
গতকাল বৃহস্পতিবার উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনা স্থলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাঁটানো ব্যানার, ফেষ্টুন ভাঙচুর করা হয়।এসময় সভার আয়োজক ও বিএনপির নেতাকর্মীরা প্যান্ডেল নির্মাণে বাঁধা প্রদানকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে কাঁচপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে একটি অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানায়, কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আগামী ২৪ আগষ্ট শনিবার এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা । সভায় সোনারগাঁ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অতিথি হওয়ার কথা রয়েছে। এ সভাকে কেন্দ্র করে ওই ইউনিয়নের নেতাকর্মীরা সভাস্থলে ইতোপূর্বে ব্যানার ও ফেষ্টুন সাঁটিয়েছেন। বৃহস্পতিবার সকালে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান ওরফে ডন বজলুর নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নারায়ণগঞ্জ জেলার বানিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সবুজ, রনি, শাহ আলম, সাইদুর রহমান, জাকির হোসেনসহ বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে প্যান্ডেল ভাংচুর করে বাঁধা প্রদান করে।  এসয়ম তাদের প্যান্ডেল ভাঙতে বাধা দিলে আলিফ, মিজানুর রহমান, সেলিম, রাষ্ট্রীসহ ৫ জন আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখবর পেয়ে স্থানীয় বিএনপির লোকজন ঘটনাস্থলে এসে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।
কাঁচপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বজলুর রহমান আওয়ামীলীগের দোসর হিসেবে কাজ করেছেন। বিএনপির ত্যাগী নেতারা হামলা, মামলায় শিকার হয়েছেন। সরকার পতনের পর বজুলর রহমান ওরফে ডন বজলু এলাকায় আধিপত্য বিস্তার করে মিল, কারখানা দখলে মরিয়া হয়ে উঠেছেন। বিএনপির সভা করতেও এখন বাঁধা দিচ্ছেন এটা কোন ভাবে মেনে নেওয়া যায়না। বজলুর রহমান বিএনপির লোক হয়ে থাকলে তিনি সভায় বাঁধা দেন কেন?। এসময়  তার বহিস্কার দাবি করেন।
এবিষয়ে জানতে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমানে ব্যক্তিগত নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, বিএনপির সভার প্যান্ডেল ভাঙচুরের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!