নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে আওয়ামী লীগ থেকে বিএনপির বলয়ে সবুজ
মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বন্দরে মাদক ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার
বন্দরে ডক ইয়ার্ডে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার-২
বহিষ্কৃত নেতাকে নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভা: প্রশ্নবিদ্ধ দলীয় শৃঙ্খলা
ফতুল্লায় ক্রয়কৃত সম্পত্তি ওয়ারিশ দাবী করে দখলের চেষ্টায় রিফাতগংদের হামলা ও ভাংচুর
বিশ্ববিদ্যালয়ছাত্র সীমান্ত হত্যা মামলায় তিনজনের ফাঁসি
কেমন কাটল তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস ?
বন্দরে সরকারি জায়গা দখল করে যুবদল নেতার বিরুদ্ধে দোকান নির্মাণের অভিযোগ
রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বকশীগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কলেজ ছাত্রদলের মিলাদ ও দোয়া
সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা, মাদকের গোপন ভিডিও ফাঁস
সিভিল সার্জন কার্যালয়ের আমিনুল,নুরে আলমের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ!
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় নারী নিহত
ফতুল্লায় নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার
রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০
জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
দশানী নদীর ভাঙনে হুমকির মূখে সাজেলের চর বাজার ও ব্রীজ
জামালপুরের ইসলামপুরে মাদকসেবী ৩ যুবকের কারাদণ্ড
বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
সোনারগাঁয়ে বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মোটর সাইকেল জব্দ
খালেদা জিয়ার জন্মদিনে খোরশেদের উদ্যেগে দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৩ পিস্তলসহ গ্রেফতার ২
রূপগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ল্যাংড়া আতা আটক
১৫ আগস্ট: বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়
শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে?
বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?
নৌকার মাঝি থেকে তেল চোর আক্তার এখন বিশাল সম্পদের মালিক!
Next
Prev
প্রচ্ছদ
মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম (এআই) ক্যামেরার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ছবি: কালের কণ্ঠ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কেই আর থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম ক্যামেরা চালু করা হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম (এআই) ক্যামেরার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখন থেকে মহাসড়কে ট্রাফিক আইন অমান্য করলেই কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানা তৈরি হয়ে যাবে। মহাসড়কে যে চাঁদাবাজি হয়, তা মালিক বা শ্রমিকÑযে পক্ষই করুক না কেন, এআই ক্যামেরায় তা সুনির্দিষ্টভাবে রেকর্ড করা থাকবে। এর ফলে চাঁদাবাজির সুযোগ বন্ধ হবে এবং অপরাধীদের সহজেই শনাক্ত করা যাবে।
তিনি আরো বলেন, থ্রি-হুইলারগুলো কেবল স্থানীয় বাজার, ফিলিং স্টেশন ও ফিডার রোডে চলাচলের অনুমতি পাবে। কোনো অবস্থাতেই এগুলোকে মহাসড়কে উঠতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে উঠলে সংশ্লিষ্ট যানবাহন ও চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের হাইওয়ে বিভাগ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হওয়া এই অটো ফাইন সিস্টেমের মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং কিংবা উল্টো পথে গাড়ি চালানোর মতো আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে এআই ক্যামেরা।
আইন লঙ্ঘন শনাক্ত হলে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। ঘরে বসেই নির্দিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত এসব ক্যামেরার কার্যক্রমে কোনো ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধন করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য মহাসড়কেও এই প্রযুক্তি স্থাপন করা হবে বলে জানায় হাইওয়ে পুলিশ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!