নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
মান্নানের নির্বাচনী প্রচারনায় হত্যা মামলার আসামী যুবলীগ নেতা জুবে আলম খোকন

মান্নানের নির্বাচনী প্রচারনায় হত্যা মামলার আসামী যুবলীগ নেতা জুবে আলম খোকন

প্রকাশিতঃ

আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির মনোনিত প্রার্থীদের প্রচার প্রচারনা চলছে বেশ জোড়ে সোড়ে। তবে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারনে নারায়ণগঞ্জের স্থানীয় পর্যায়ের মনোনিত প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারনায় কিছুটা শিথিল করেছেন। এর পরিপ্রেক্ষিতে চেয়ারপার্সনের সুস্থতায় মিলাদ ও দোয়ার আয়োজন করে রাজপথে সক্রিয় রয়েছেন প্রার্থীরা।

তবে নারায়ণগঞ্জ তিন আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান মিলাদ ও দোয়ার পাশাপাশি নিজের নির্বাচনী প্রচারনায় চালিয়ে যেতে একটুও কারপন্যতা করছেন না। সবচেয়ে অবাক করার বিষয় হলো তার নির্বাচনী প্রচারনায় দলীয় নেতাদের পাশাপাশি আওয়ামী যুবলীগের নেতাদেরও অংশ গ্রহন করতে দেখা যাচ্ছে। অথচ তারা বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অপরাধে একাধিক মামলার আসামি।

শুক্রবার ৫ ডিসেম্বর সম্ভুপুরা স্কুল মাঠে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারনায় সম্ভুপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যুবলীগ নেতা জুবে আলম খোকন প্রয়াত নাছির মেম্বারের ছোট ভাই  মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আবার কখন মিছিলের মাঝে থেকে শ্লোগান দিতে দেখা গেছে যা বর্তমান সময়ের জন্য খুবই দুঃখ জনক।

কে এই জুবে আলম খোকন, সোনারগাঁ থানাধীন শম্ভুপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার প্রয়াত নাছির ওরফে নাছির মেম্বার। যিনি এক সময় চরকিশোরগঞ্জ এলাকার কথিত গডফাদার হিসেবে পরিচিত ছিলেন। যার নিয়ন্ত্রনে ঐ এলাকায় হত্যা, গুম, খুন, লুট, ডাকাতি, জমি দখল, চাঁদাবাজী সহ বালু খেকো নেতাদের গডফাদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আর তার এই সকল কর্মকান্ড পরিচালনা করতো আপন ছোট ভাই জুবে আলম খোকন। নাছির মেম্বারের মৃত্যুর পর সব কিছু নিয়ন্ত্রেনের দায়িত্ব আসে তার উপর।

আওয়ামী ঘরনার হওয়ায় বড় ভাইয়ের মৃত্যুর পর সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিনের আশির্বাদে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য।

এলাকায় চোর সিন্ডিকেট, বালুমহাল দখল, নৌপথে ডাকাতি ও বেশ কয়েকটি নারী কেলেংকারীর হোতা এই জুবে আলম খোকন। এমন অভিযোগ সোনারগাঁ উপজেলার চর হোগলা এলাকাবাসীর।

আরো জানা যায়, সোনারগাঁ উপজেলায় চর হোগলা গ্রামটি মুন্সিগঞ্জ সদর থানা এলাকার পাশেই। আর এ কারনে মুন্সিগঞ্জ জেলার বেশ কয়েকজন প্রভাবশালী নেতাও চর হোগলার বিভিন্ন বিষয়ে মাথা ঘামান। আর এ প্রভাবশালী ব্যাক্তিদেরই একজন মুন্সিগঞ্জ সদর থানার আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন।

অভিযোগ রয়েছে মহিউদ্দিনের শেল্টারে ধলেশ্বরী, মেঘনা ও মোহনপুর চরাঞ্চলে রয়েছে জুবে আলম খোকন বাহিনীর তৎপরতা। অবৈধ ভাবে অর্থ উপার্জন করে ঐ এলাকায় নিজে থাকার জন্য গড়ে তুলেছেন বিশাল অটালিকা। অবৈধ ভাবে অর্থ-উপার্জন করে যে অটালিকাটি গড়ে তুলেছেন সেটা সোনারগাঁয়ে এর রকম আর কারো নেই।

শুধু তাই নয় অবৈধ অর্থ দিয়ে চাচা ভাতিজা মিলে ৫টি বাড়ি, ড্রেজার প্রায় ২০টি, বলগেইট প্রায় ১৮টি সহ বিভিন্ন জায়গায় সম্পদের পাহার গড়ে তুলেছে বলে অভিযোগ উঠে আসছে।

আওয়ামীলীগের পতনের পর নিজের রামরাজত্ব ধরে রাখতেই জুবে আলম খোকন এখন আশ্রয় নিচ্ছেন বিএনপি নেতাদের কাছে।

এ বিষয় আজহারুল ইসলাম মান্নান বলেন, গত স্বৈরাচারী সরকারের আমলে আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি যা আপনারাও জানেন। তবুও আওয়ামীলীগের  সাথে আতাঁত করিনি। আর এখন তাদের সাথে আমার বন্ধুত্ব করতে হবে এটা মানা যায় না। আমার নির্বাচনী প্রচারনায় যদি যুবলীগের কোন নেতা বা কর্মী অংশ গ্রহন করে থাকে সেটা আমি জানি না আর দেখিওনি।

তিনি আরও বলেন, আমার নির্বাচনী প্রচারনায় বিএনপির কোন নেতা যদি আওয়ামীলীগ বা যুবলীগের কোন নেতাকর্মীদের আনে আর এটার প্রমান পাই তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!