নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
মেঘনা নদীতে নৌযানে চাদাঁবাজী, পুলিশ-চাঁদাবাজ গোলাগুলি, সংঘর্ষে পুলিশ সহ আহত-৫

মেঘনা নদীতে নৌযানে চাদাঁবাজী, পুলিশ-চাঁদাবাজ গোলাগুলি, সংঘর্ষে পুলিশ সহ আহত-৫

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাদাঁবাজীর সময় পুলিশ-চাদাঁবাজদের মধ্যে গোলাগুলি সংঘর্ষ ও টেটাবিদ্ধের ঘটনা ঘটেছে। সংঘর্ষে তিন পুলিশ সহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার সকালে উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায় নৌযানে চাদাঁবাজীর সময় পুলিশ-চাদাঁবাজদের মধ্যে গোলাগুলি সংঘর্ষের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উপজেলার মেঘনা নদীতে দীর্ঘ দিন ধরে পাশ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদ সহ ২০/৩০ জনের একটি চাদাঁবাজ বাহিনী বালু ও মালবাহী বিভিন্ন নৌযানে চাদাঁবাজী করে আসছে।মঙ্গলবার সকালে বিভিন্ন নৌযান নুনেরটেক এলাকায় মেঘনা নদী দিয়ে যাওয়ার পথে বারেককের নেতৃত্বে টিটু, মহসিন সহ তাদের লোকজন টেটা, বল্লম, রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে নৌযানে চাদাঁ দাবী করে। এ সময় তাদের দাবীকৃত চাদাঁ না দেওয়ায় এমভি জয়নব বৃষ্টি পরিবহন বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ  ও জাকারিয়াকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাড়ি ও চালিভাঙ্গা নৌ পুলিশ ফাড়ির সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় চাদাঁবাজরা পুলিশের উপর টেটা, বল্লম দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তিন পুলিশ সদস্য এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুরকে রক্তাক্ত আহত করে। পরে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে বারেকের ছেলে রানা ও সাজ্জাদকে গ্রেফতার করে। আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাড়িঁর ইনচাঁজ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে একটি চাদাঁবাজ চক্র মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাদাঁবাজী করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে আজ সকালে চাদাঁবাজরা বিভিন্ন বাল্কহেডে চাদাঁ উত্তোলনের বাল্কহেডরে শ্রমিকদের হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ গেলে চাদাঁবাজরা পুলিশের উপর হামলা করে তিন পুলিশ সদস্যকে আহত করে। এ সময় দুই চাদাঁবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!