নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁও পৌরসভা কার্যালয়ে বসতি গড়ে তুলেছেন চার কর্মকর্তা

সোনারগাঁও পৌরসভা কার্যালয়ে বসতি গড়ে তুলেছেন চার কর্মকর্তা

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ

নিয়ম-নীতির তোয়াক্কা না করে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর কার্যালয়ে বসতি গড়ে তুলেছেন পৌর নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী ও কনজার্ভেন্সি ইন্সপেক্টরসহ পৌর চার কর্মকর্তা।

একই সাথে তারা পৌর কার্যালয়ের বিদ্যুত, গ্যাস ও পানিসহ সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। এমনকি নিজেদের রান্না-বান্নার কাজ সেরে নিচ্ছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মাধ্যমে।

উল্লেখিত পদের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পৌরসভায় বসবাস করলেও মে মাস থেকে প্রতি কক্ষের জন্য এক হাজার টাকা করে ভাড়াও পরিশোধ করছেন তারা। তবে পৌর প্রশাসক ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান।

সরেজমিনে  সোনারগাঁও পৌরসভা কার্যালয়ে গিয়ে জানা যায়, পৌরসভার সহকারী প্রকৌশলী তানভির আহমেদ তার কর্মজীবনের অর্ধযোগের পুরোটা সময় কার্যালয়ে বসবাস করে আসছেন। তার সাথে পাল্লা দিয়ে পৌরসভার কনজার্ভেন্সি ইন্সপেক্টর মোঃ সেলিম ৩ বছর, হিসাব রক্ষক গোলাম হাসনাইন ৬মাস ও পৌর নির্বাহী কর্মকর্তা মাশরেকুল আলম দেড় বছর ধরে কার্যালয়ে বসবাস করছেন। তাদের কর্মজীবনের পুরোটা সময় কার্যালয়ের চারটি কক্ষে বাসা বাড়ির ন্যায় বিদ্যুত, গ্যাস ও পানিসহ সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। এমনকি পৌরসভার অর্থায়নে মাস্টাররুলে কাজ করা চতুর্থ শ্রেণীর কর্মচারী রেখা আক্তারকে দিয়ে নিজেদের রান্না-বান্নার কাজও করে নিচ্ছেন।

গত বৃহস্পতিবার দুপুরে পৌর কার্যালয়ের দ্বিতীয় তলায় উপস্থিত হলে রেখা আক্তারকে ওই চার কর্মকর্তার রান্নার কাজে ব্যাস্ত থাকতে দেখা যায়। এসময় তাকে জিজ্ঞেস করলে  সাংবাদিকদের জানান, পৌরসভার স্যারদের জন্য আমি সবসময় রান্না করে আসছি।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মচারী জানান, সহকারী প্রকৌশলী তানভির আহমেদ পৌর কার্যালয়ের দ্বিতীয় তলায় বসবাস করার সুবাধে তিনি তার মন-মর্জি মতো অফিস করেন। প্রায় সময়ই তিনি মধ্যাহ্ন ভোজ সেরে দুইটায় অফিসে করেন বলেও এ তিনি দাবী করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার এ কর্মকর্তা রাতে কার্যালয়ে অবস্থানকালে অফিস ষ্টাফদের বাহিরের লোকজনও তার কক্ষে আসা যাওয়া করেন। এমনকি তিনি কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত সাবেক এক নারী কর্মচারীর সাথে অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে। ভাড়া দিয়ে থাকার বিষয়টি জানতে হিসাব রক্ষক গোলাম হাসনাইনের সাথে কথা হয়।

তিনি জানান, গত মে মাস থেকে তারা পৌর প্রশাসকের লিখিত অনুমতি নিয়ে ১ হাজার টাকা ভাড়ার বিনিময়ে কার্যালয়ের দ্বিতীয় তলার পৃথক কক্ষে বসবাস করছেন। এ মর্মে চারটি অনুমতি পত্র দেখান তিনি। তবে মে মাসের পূর্ববর্তী সময়ে বিনা ভাড়ায় থাকার বিষয়ে কোন সদোত্তর দিতে পারেননি। একই ভাবে পৌরসভার অর্থায়নে অস্থায়ী ভাবে নিয়োগকৃত এক নারী কর্মচারীকে দিয়ে রান্নার কাজ করার বিষয়টি স্বীকার করেন। আবার সুযোগ সুবিধা ভোগ করার তুলনায় ভাড়া বৃদ্ধি করা উচিত বলেও তিনি মনে করেন।

বিশেষ করে সহকারী প্রকৌশলী তানভির আহমেদ দীর্ঘ ৬ বছর ৭মাস কর্মজীবনে কার্যালয়ে অবৈধভাবে বসবাস ও স্বেচ্ছাচারিতায় ক্ষুদ্ধ পৌর কর্মচারীদের অনেকেই। তবে তারা এ ব্যাপারে কোন প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা বলে জানান।

তারা আরও অভিযোগ করেন, নামমাত্র ১ হাজার টাকায় বাসা ভাড়ার মধ্যে গ্যাস, পানি, বিদ্যুৎ ও রান্নার কাজ করিয়ে নেওয়া সম্পূর্ন অনৈতিক কাজ। এ বিষয়ে পৌর প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ ব্যাপারে সহকারী প্রকৌশলী তানভির আহমেদ জানান, তিনি ভাড়া দিয়েই পৌরসভায় বসবাস করে আসছেন। বিস্তারিত জানতে পৌর প্রশাসকের সাথে যোগাযোগের কথা বলেন। এসময় তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে পৌরসভার প্রশাসক ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!