নারায়ণগঞ্জ সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় মৎস্য খামারে বিষপ্রয়োগের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ
বন্দরে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
সোনারগাঁয়ের ওসিকে রংপুরে বদলি
ফতুল্লায় পুত্রকে দেখতে এসে ট্রাকচাপায় বাবার মৃত্যু
গোগনগরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি, আইন কী বলে?
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
রুপগঞ্জে গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার লুট, আসামি রুবেলের মৃত্যুদন্ড
সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে ফেলে যাওয়া বোমা আতঙ্ক ব্যাগে মিললো কাপড় !
জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল – কৃষিবিদ তুহিন
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি : লুট হওয়া শটগান উদ্ধার
কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের হিড়িক!!
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৫
ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহিদুল গ্রেপ্তার
ফতুল্লায় কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে তানভীর আহমেদের যোগদান
নিজে কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করার আহ্বান আতাউর রহমান মুকুলের
সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি
শাহজালালে আরেক বালিশ-কাণ্ড: ৫০০ টাকার গাছের চারা ১ লাখ
জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?
শাহজালালে আরেক ‘বালিশ-কাণ্ড’ : লুটের মহোৎসব থার্ড টার্মিনালে
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী!
ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার
বকশীগঞ্জে সাড়ে ৩ লাখ  টাকার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজি, গ্রেফতার ৪
গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ের ওসিকে রংপুরে বদলি

সোনারগাঁয়ের ওসিকে রংপুরে বদলি

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারকে রংপুরে বদলি করা হয়েছে। চট্টগ্রাম থেকে সোনারগাঁ থানায় যোগ দেওয়ার আড়াইমাসের মাথায় তার বদলির আদেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

রোববার (২৬ জুলাই) অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

পুলিশ পরিদর্শক এর আগে চট্টগ্রামের সীতাকুন্ড থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত মে মাসে তিনি সোনারগাঁ থানায় যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিদর্শক গোলাম সারোয়ার সোনারগাঁয়ে যোগদানের পর তার বিরুদ্ধে স্থানীয় কয়েকজন রাজনীতিকের সঙ্গে যোগসাজশে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে। সম্প্রতি যুবলীগের এক নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে বিস্ফোরক আইনের একটি মামলায় পুলিশ গ্রেপ্তার দেখালে তা নিয়েও সমালোচনা হয়। ওই পরীক্ষার্থীদের পরিবারের অভিযোগ ছিল, স্থানীয় বিএনপি নেতাদের চাঁদা না দেওয়ায় পুলিশের সঙ্গেযোগসাজশকরে গ্রেপ্তারের ঘটনাটি ঘটেছে।

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় এক প্রবাসফেরত ব্যক্তির কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ ওঠে পুলিশ কর্মকর্তা গোলাম সারোয়ারের বিরুদ্ধে।

তবে, তার বদলির আদেশেপ্রশাসনিককারণ দেখানোর কথা জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অপারেশন) তারেক আল মেহেদী। তিনি বলেন, “হেডকোয়ার্টার থেকেই তার বদলির আদেশ এসেছে। বদলির সুনির্দিষ্ট কারণ আমাদের জানানো হয়নি। তবে আইজিপি স্যারের নির্দেশে পুলিশের একটি গোয়েন্দা দল থানাগুলোতে পুলিশ কর্মকর্তা সদস্যদের কর্মকাণ্ড মনিটর করছে। সেই মনিটরিং কার্যক্রমে কোনো অসঙ্গতি পাওয়া গেছে কিনা সেটাও হেডকোয়ার্টার বলতে পারবে।

গোলাম সারোয়ার আগামী আগস্ট পর্যন্ত থানায় আছেন। এই সময়ের মধ্যে তাকে রংপুর রেঞ্জ পুলিশে যোগদান করতে হবে। এই সময়ের মধ্যে সোনারগাঁ থানারও নতুন ওসি নিয়োগ করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!