নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ের নোয়াগাঁওয়ে সন্ত্রাসী অহিদ বাহিনী হামলায় রক্তাক্ত জখম -৩

সোনারগাঁয়ের নোয়াগাঁওয়ে সন্ত্রাসী অহিদ বাহিনী হামলায় রক্তাক্ত জখম -৩

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ
সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লক্ষীবরদী দড়িপাড়া এলাকায় সন্ত্রাসী অহিদ বাহিনীর হামলায় করিম,শান্তা,নারগিস রক্তাক্ত জখম হয়েছে।গুরুতর আহতাবস্থায় স্বজনরা উদ্ধার করে আহতদের রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়।এ ব্যাপারে এমদাদুল হক বাদী হয়ে অহিদ কে প্রধান বিবাদী করে ৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সুত্রে জানা যায়, মোঃ এমদাদুল হক পিতা মোঃ আঃ করিম, সাং লক্ষীবরদী দড়িপাড়া, ইউপি-নোয়াগাঁও, থানা-সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ অত্র থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ আঃ অহিদ, পিতা-মৃতঃ আঃ হেকিম, ২। মোসাঃ রিমা আক্তার স্বামী মোঃ ওবায়দুল্লাহ, ৩। মোঃ আরিফ, পিতা-মোঃ ওবায়দুল্লাহ, ৪। মোসাঃ মুন্নি ও ৫।মোসাঃ ইরানী বেগম স্বামী মোঃ আঃ অহিদ,৬। ওবায়দুল্লাহ পিতা আব্দুল করিম জেলা- নারায়নগঞ্জ বিবাদীরা সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির লোক। বিবাদীদের সাথে পূর্ব থেকে বিরোধ চলিতেছে। বিবাদীরা প্রায়ই আমাদের পরিবারবর্গকে ভয়ভীতি সহ হুমকী দিয়া আমাদের উপর অত্যাচার করে আসিতেছে। বিবাদীরা আমার বোন কে গালমন্দ করে মাকে ও আমার পরিবারবর্গকে মারপিট করিয়া খুন জখম করিবে বলিয়া ভয়ভীতি দিয়া আসিতেছে। অদ্য ইং ০৫/০৬/২০২৪ তারিখ বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিত ভাবে তাহাদের হাতে থাকা চাপাতি, লোহার রড, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বেআইনী জনতাবন্ধে আমার বসত বাড়ীর সীমানার ভিতর অনধিকার প্রবেশ করিয়া ৬ নং বিবাদীর হুকুমের উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা আমার বসত বাড়ীর দরজা জানালা ও বিভিন্ন আসবাব পত্র সহ পন্য সামগ্রী ভাংচুর করিয়া ক্ষতি সাধন করে। যার ক্ষতির মূল্য- ৪০,০০০/-টাকা। আমি, আমার বাবা মোঃ আঃ করিম (৯০), আমার স্ত্রী মোসাঃ মরিয়ম জাহান শান্তা (১৯) ও আমার বোন মোসাঃ নারগিস আক্তার (৩৯) তাহাদের ভাংচুর করিতে বাধা নিষেধ করিলে উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা হত্যার উদ্দেশ্যে আমাদের এলোপতারী মারপিট করিয়া আমাদের সকলের হাতে, পায়ে, পিঠে, মাথায় ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। ১নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে আমার বাবার মাথায় কোপ মারে। আমার বাবা হাত দিয়া ঠেকাইলে আমার বাবার বাম হাত কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। ২নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো রামদা দিয়া কোপ মারিয়া আমার স্ত্রী মোসাঃ মরিয়ম জাহানা শান্তার কপালে কাটা রক্তাক্ত জখম করে। ৩নং বিবাদী আমার স্ত্রীর পরিহিত জামা কাপড় ধরিয়া টানা হেচড়া করিয়া শ্লীলতহানি করে এবং আমার স্ত্রীর গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্নের চেইন নিয়া যায়। যার মূল্য-৪৫,০০০/-টাকা। ৪নং বিবাদী তাহার হাতে থাকা লোহার রড দিয়া আঘাত করিয়া আমার বাম গাল ও ঠোঁঠ ফাটা রক্তাক্ত জখম করে। ১নং বিবাদী আমার সাথে থাকা নগদ ১০,০০০/-টাকা নিয়া যায়। আমাদের ডাক চিৎকার শুনিযা আশেপাশের লোকজন আসিয়া ঠেকাইলে বিবাদীরা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাহারা আমাদেরকে এলাকায় শান্তিতে বসবাস করিতে দিবেনা বলিয়া ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি প্রদান করে চলে যায়। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের সহযোগীতায় আমি সহ সকল জখমীরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়া চিকিৎসা গ্রহন করি। আমার স্ত্রী ও আমার বাবার অবস্থা গুরুতর হওয়ায় তাহারা উক্ত হাসপাতালে ভর্তি হইয়া চিকিৎসাধীন আছে।
উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন এমদাদুল হক।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!