নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে অনৈতিক সুবিধায় প্যানেল চেয়ারম্যান হচ্ছেন আওয়ামী লীগাররা

সোনারগাঁয়ে অনৈতিক সুবিধায় প্যানেল চেয়ারম্যান হচ্ছেন আওয়ামী লীগাররা

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে বসছেন আওয়ামী লীগের মেম্বাররা। এক্ষেত্রে তাদের সহায়তা করছে স্থানীয় বিএনপির নেতারাই। অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে ইউনিয়ন পরিষদগুলোয় নিরপেক্ষ অথবা বিএনপিপন্থী মেম্বারদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থী মেম্বারদের নাম ইউএনওর কাছে প্রস্তাব করা হচ্ছে। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে সর্বত্র। প্যানেল চেয়ারম্যান পদে যারা নিয়োগ পাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের নেতাদের সঙ্গে তাদের অন্তরঙ্গ বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। কারো কারো দলীয় পদ পদবী সম্বলিত পোস্টারও শেয়ার করছেন নেটিজেনরা।

 

সবশেষ, বুধবার সনমান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এর জন্য ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মেম্বার নুরুল হক টিক্কা খান ওরফে টিক্কা কসাই এর নাম প্রস্তাব করা হয়। তিনি এর আগে ভোট ছাড়াই মেম্বার হিসেবে নির্বাচিত হন।  পালাতক চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ও তার বড় ভাই আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির শিল্প বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর এর আশীর্বাদ পুষ্ট ছিলেন টিক্কা খান। এমনকি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সোনারগাঁওয়ের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার সঙ্গেও রাজনীতি করেছেন টিক্কা খান।

সনমান্দি ইউনিয়নের বাসিন্দাদের অভিযোগ, এই নুরুল হক টিক্কা মেম্বার ওরফে টিক্কা কসাই গত ১৬ বছর আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ছত্রছায়ায় নিজের দাপট ও আধিপত্য এতোটাই প্রভাব বিস্তার করেছে যে, তার ওয়ার্ডে তার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করার দুঃসাহস দেখাতে পারে নাই। সনমান্দী ইউনিয়নে তার সন্ত্রাসী সাম্রাজ্যের ভয়ে তটস্থ থাকতো সবাই। গত ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের খোলস বদলান নুরুল হক টিক্কা। মোটা অংকের অর্থ লেনদেনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাত করেছেন বলেও অভিযোগ উঠেছে। সনমান্দী ইউনিয়ন এর প্রতিটি ওয়ার্ডের মেম্বারদের কাউকে টাকা দিয়ে, আবার কাউকে হামলা মামলার ভয় দেখিয়ে তাদের থেকে জোড়পূর্বক সমর্থন নিয়ে প্যানেল চেয়ারম্যান হতে যাচ্ছেন তিনি।

 

একই অভিযোগ রয়েছে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিরুদ্ধে

 

বিএনপি’র নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ছাত্র-জনতার আত্মদানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। কিন্তু এখনো যদি সেই পতিত স্বৈরাচারের দোসররাই চেয়ারম্যান হন তাহলে আগের চেয়ারম্যানরা কী দোষ করেছিল জনগণের মুক্তি মিলবে কী করে।

এব্যাপারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেন, যা ঘটতেছে তা খুবই লজ্জাজনক। দলের ভাবমূর্তি নষ্ট করছে একটি স্বার্থান্বেষী চক্র। মোটা অংকের টাকা লেনদেনের যেমন অভিযোগ পাচ্ছি তেমনি জোরপূর্বক মেম্বারদের থেকে সই আদায় করা হচ্ছে বলেও অভিযোগ পাচ্ছি। সরকারকে বলবো তারা যেন যাচাই-বাছাই করে এ সকল পদে নিয়োগ দেয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল বলেন, এটাও একটা ফ্যাসিস্ট আচরণ। যারা আগেই ভোট ছাড়া নির্বাচিত হয়েছিলো। এখনো টাকার বিনিময়ে তারাই যদি নির্বাচিত হয় তাহলে জনগণের চাওয়ার কী মূল্য থাকে? এটা খুবই নিন্দনীয় ব্যাপার। দলের নাম ভাঙিয়ে কেউ যদি অপকর্ম করে তাদের বিষয়ে আমরা হাইকমান্ডকে জানাবো।

 

প্যানেল চেয়ারম্যান হতে অর্থ লেনদেনের বিষয়ে অস্বীকার করে অভিযুক্ত নুরুল হক টিক্কা খান বলেন, আমি নিজে হাতে কাউকে কোন টাকা দিইনি। আমার হয়ে অন্য কেউ দিতে পারে। আমি আগেও প্যানেল চেয়ারম্যান ছিলাম এখনো সবার সম্মতি নিয়ে প্যানেল চেয়ারম্যান হতে যাচ্ছি।

 

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করেই ইউএনও’র কাছে প্যানেল চেয়ারম্যানের জন্য নাম প্রস্তাব করেছি। তাছাড়া এই সকল ইউনিয়নে চেয়ারম্যান করার মতো বিএনপিতে আগ্রহী কাউকে পাওয়া যায়নি। যাদেরকে যোগ্য পাওয়া গেছে এবং সবাই যার ব্যাপারে সম্মতি দিয়েছে তার নামই প্রস্তাব করা হয়েছে।

 

এব্যাপারে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা বলেন, সাধারণত প্রত্যেকটি ইউনিয়নেই আগেই প্যানেল নির্বাচন হয়ে থাকে। চেয়ারম্যানের অনুপস্থিতিতে সেই প্যানেল থেকেই একজন দায়িত্ব পালন করবে। তবে তাদের ব্যাপারে যদি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আপত্তি থাকে তাহলে সকলের মতামতের ভিত্তিতে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়। সেই ভিত্তিতে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নাম প্রস্তাব করেছি। এখানে দলীয় বিবেচনায় নেওয়ার কোন সুযোগ নেই।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!