নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে অপহরণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

সোনারগাঁয়ে অপহরণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

প্রকাশিতঃ

সোনারগাঁ প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোহাম্মদ আলী নামের এক প্রবাসীকে অপহরণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী সামসুজ্জামান মোল্লা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনি সাতভাইয়া পাড়া এলাকার মৃত আব্দুল বাসেদ মিয়ার ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক মিয়া হত্যা মামলার ১৩৫নং আসামী।

 

পুলিশ জানায়, সামসুজ্জামান মোল্লা রনির সাথে মদনপুর চাঁনপুর এলাকার ডেনমার্ক প্রবাসী মোহাম্মদ আলীর পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২৫ জানুয়ারী শনিবার মদনপুর এলাকা থেকে মোহাম্মদ আলীকে অপহরণ করে মুক্তিপন হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়। এঘটনায় অপহৃত প্রবাসীর স্ত্রী শরমিলা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

 

পরে বৃহস্পতিবার সকালে সাতভাইয়া পাড়া এলাকায়  পুলিশ অভিযান চালিয়ে সামসুজ্জামান রনিকে গ্রেপ্তার করে।

 

পুলিশ আরো জানায়, গত ৪ আগষ্ট বিকেলে কাঁচপুরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পন্ড  করতে ককটেল বিস্ফোরণ ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি ছোড়ে। এসময় আশিক মিয়া নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় সামসুজ্জামান মোল্লা রনি এজাহার নামীয় আসামী ।

 

এদিকে গ্রেপ্তারকৃত রনির বড় ভাই মনির হোসেন জানান, মোহাম্মদ আলী ডেনমার্কে লোক পাঠানোর কথা বলে রনির কাছ থেকে ৯০ লাখ টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। যাদের কাছ থেকে রনি টাকা নিয়েছে তারাও তাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মোহাম্মদ আলী প্রকাশ্যে আসার পর তাকে ডেকে এনে টাকা উদ্ধারের চেষ্টা করেন। তবে তাকে অপহরণ করা হয়নি বলে জানান।

 

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ আব্দুল বারী জানান, রনিকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় এরেস্ট দেখানো হবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!