নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে ইকবালগংদের বিরুদ্ধে জমি দখলের অপচেষ্টার অভিযোগ!

সোনারগাঁয়ে ইকবালগংদের বিরুদ্ধে জমি দখলের অপচেষ্টার অভিযোগ!

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার:
সোনারগাঁয়ে জমি দখলের অপচেষ্টার অভিযোগে ইকবাল গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মোঃ রাসেল মিয়া।
মৃতঃ মজিবুর রহমানের পুত্র মোঃ রাসেল মিয়া বাদী হয়ে সোনারগা থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমার বড় ভাই মোঃ মিজানুর রহমান সৌদি আরব প্রবাসী। সোনারগাঁ থানাধীন কুশাসন মৌজাস্থিত জে.এল নং- সিএস- ৩৭১, এসএ- ২৫৪, আরএস- ২০৯, খতিয়ান নং- এসএ- ০৩, আরএস- ২৬, নামজারী খতিয়ান ৯০নং, সিএস ও এসএ- ৪৮, আরএস- ৬০ নং দাগের ২৪৯ শতাংশ হইতে আরএস রেকর্ড মোতাবেক ৩৮ শতাংশ হইতে ০৬ শতাংশ সম্পত্তির মালিক জনৈক মোঃ সেলিম মিয়া, পিতা- মৃতঃ রহম আলী, সাং গংগানগর, চর রমজান সোনাউল্লাহ, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ। উক্ত মোঃ সেলিম মিয়া তাহার তফসিল বর্ণিত সম্পত্তি বিক্রয়ের কথা জানাইলে আমার ভাই উক্ত সম্পত্তি ক্রয়ের ইচ্ছা পোষন করে। যাহার প্রেক্ষিতে অনুমান ০৪ মাস পূর্বে তফসিল বর্ণিত আমার ভাই মোঃ মিজানুর রহমান উক্ত মোঃ সেলিম মিয়ার নিকট হইতে ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকায় ক্রয় করেন। আমার ভাই বিদেশে থাকায় আমি উক্ত সম্পত্তি দেখাশোনা করিতাম। কিছুদিন যাবৎ বিবাদী মোঃ ইকবালপিতা- অজ্ঞাত, মোক্তার পিতা- অজ্ঞাত, নাহিদ , পিতা- মনু মিয়া, মৃদুল পিতা- আনার, আপন , পিতা- ইকবাল এবং তানিয়া, পিতা- নুর ইসলাম, নাহিম (পিতা- গুলজার, সর্ব সাং বড় সাদিপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ-গণ আমাদের উক্ত ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা করিয়া আসিতেছে। পরে জানতে পারি যে, উপরোক্ত ৬নং বিবাদী তফসিল বর্ণিত সম্পত্তির মালিক মোঃ সেলিম মিয়ার তালাক প্রাপ্ত স্ত্রী। সে তাহার সহযোগী অপরাপর বিবাদীদের নিয়া উক্ত সম্পত্তি দখল করার পায়তারা করিতে থাকে। বিষয়টি আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবহিত করি। কয়েকদিন আগে আমার ভাই তাহার ক্রয়কৃত সম্পত্তিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের কথা জানাইলে সেই মোতাবেক আমি সম্পত্তিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের কাজ শুরু করি। ইং ০৬/০৯/২০২৪ তারিখ বেলা অনুমান ১০:৩০ ঘটিকার সময় আমি লোকজন নিয়া তফসিল বর্নিত সম্পত্তিতে বাউন্ডারী নির্মাণের কাজ করা কালে উপরোক্ত বিবাদীরা সহ অজ্ঞাত নামা ১০/১২ জন বিবাদী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া আমাদের উক্ত ক্রয়কৃত সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করতঃ বিবাদীরা আমাদের নির্মাণাধীন বাউন্ডারী ওয়াল ভাংচুর করিয়া অনুমান ২০/৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। তখন আমি বিবাদীদের বাঁধা দেয়ার চেষ্টা করিলে বর্ণিত বিবাদীরা আমাকে এলোপাথাড়ী ভাবে চর থাপ্পর ও কিল ঘুসি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। ৩নং বিবাদী আমার গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করিয়া হত্যার চেষ্টা করে। তখন আমি নিচে পরিয়া গেলে ২নং বিবাদী আমার সাথে থাকা নগদ ৩০,০০০/- টাকা নিয়া যায়। অপরাপর বিবাদীরা আমাকে এলোপাথাড়ী ভাবে কিল ঘুসি ও লাথি মারিয়া আমার হাতে, পায়ে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। পরবর্তীতে আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা আমাকে এই মর্মে হুমকী প্রদান করে যে, আমি যদি উক্ত স্থানে পুনরায় কাজ করিতে যাই, তাহা হইলে বিবাদীরা আমি সহ আমার পরিবারের বড় ধরণের ক্ষতি করিবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!