নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন অর্কিড কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভুমি) তৌফিকুর রহমান, সহকারী কমিশনার ভুমি (কাঁচপুর রাজস্ব সার্কেল)ফাইরুজ তাসনিম,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ, বৈদ্যোর বাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,পিরোজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানসহ সকল ইউপি চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তাগন।
সভায় বক্তারা বলেন, দেশ এখন নির্বাচনমুখী। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এছাড়াও সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদার করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।



