নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে কিশোর গ্যাং ও ইভটিজারদের বিচারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে কিশোর গ্যাং ও ইভটিজারদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ:
স্বেচ্ছাসেবীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কিশোর গ্যাং ও ইভটিজারদের বিচারের দাবি জানিয়েছে বিডি ক্লিন সোনারগাঁও নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (২৯ মে) সকাল ১০ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানার নেতৃত্বে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবীদের উপর জঘন্য ভাবে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও কিশোর গ্যাং এবং ইভটিজার মুক্ত সোনারগাঁওয়ের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক বিডি ক্লিন সদস্য উপস্থিত হয়ে হাতে ও মুখে কালো কাপড় ও হাতে বাংলাদেশের পতাকা নিয়ে অন্যায় ভাবে স্বেচ্ছাসেবীদের উপর হামলার প্রতিবাদ জানায় এবং দ্রুত সর্বোচ্চ বিচারের দাবি করেন।
মানববন্ধনে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল বলেন, “সমাজের ভালো চায়, পরিচ্ছন্ন সমাজ গঠনে অবদান রাখে বিডি ক্লিন। ইভেন্ট শেষে ফেরার পথে ইভটিজিং ও পরবর্তীতে তাদের উপর এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। ইভটিজার ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলনে আমরা সবসময় বিডি ক্লিনের পাশে আছি”।
মানববন্ধনে সংবাদকর্মীদের পক্ষে থেকে বক্তব্যে সাংবাদিক হাজী শফিকুল ইসলাম বলেন, ” কিশোর গ্যাংয়ের মদদদাতা যারাই আছে তাদের বিরুদ্ধে এখনি সোচ্চার হতে হবে। পরিচ্ছন্ন ও ইভটিজার মুক্ত সোনারগাঁও গড়তে এদের সবার আগে আইনের আওতায় আনতে হবে। বিডি ক্লিনের দাবির সাথে আমরা একমত।
নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, “বৈদ্যেরবাজারে বিডি ক্লিন স্বেচ্ছাসেবীদের উপর এই হামলার ঘটনায় আমরা ব্যথিত। আমি লোকাল জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে কথা বলছি। খুব শীঘ্রই এই এলাকায় অভিযান চালিয়ে এদের কে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে”। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, “বিডি ক্লিন সোনারগাঁওয়ের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। এই ঘটনায় আমি সরাসরি ঐ এলাকায় ইভটিজার ও কিশোর গ্যাং ও এদের মদদদাতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দ্রুত আইনের মাধ্যমে দোষীদের বিচার করা হবে”।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!