নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে নুরুদ্দিন হাওলাদার (৩২) নামে এক বাড়ি নির্মাণ ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনায় গঙ্গানগর এলাকার আব্দুর রব এবং তার দুই ছেলে হৃদয় (২৮) শুভ (২২)-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

রোববার (১৭ মে) ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুদ্দিন। এর আগে বৃহস্পতিবার বিকেলে হামলার শিকার হওয়ার পর তাকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

নিহত নুরুদ্দিন হাওলাদার ভোলা জেলার পশ্চিম ইলিশা উপজেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকার সোহেল মিয়ার বাড়ির নিচতলায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, প্রায় দুই বছর আগে তার স্বামী আব্দুর রবের বাড়ির নির্মাণ কাজের ঠিকাদারি করেন। কাজ শেষ হওয়ার পর পাওনা টাকা পরিশোধ না করে বরং আরও কাজ করার জন্য দীর্ঘদিন ধরে চাপ হুমকি দিয়ে আসছিল আব্দুর রব তার দুই ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ভাই মিজান রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আব্দুর রব তার দুই ছেলে মোটরসাইকেলে এসে নুরুদ্দিনকে বাসা থেকে ডেকে সামনের রাস্তায় নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে হৃদয় পকেট থেকে সুইচ গিয়ার বের করে নুরুদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার বুকের ডান পাশে গুরুতর আঘাত লাগে। পরে অভিযুক্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, দ্রুত আহত নুরুদ্দিনকে হাসপাতালে নেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, বুকের ডান পাশে গভীর ছুরিকাঘাতই মৃত্যুর প্রধান কারণ।

স্থানীয়রা জানান, নুরুদ্দিনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র সাড়ে তিন মাস বয়সী সন্তানকে নিয়ে নিহতের স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দিনের বেলায় প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোনারগাঁও থানা এর তদন্ত ওসি জামাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!