নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে পঞ্চাশোর্ধ বয়সী নারীর মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে পঞ্চাশোর্ধ বয়সী নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ফাতেমা বেগম(৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে তালতলা ফাঁড়ির পুলিশ।

রোববার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ে রোডের পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা বেগম বন্দর উপজেলার লাঙ্গলবন্দ দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।

নিহত ফাতেমার ছোট ছেলে সাইফুল ইসলাম জানান,  তার মা গতকাল শনিবার বিকেলে তার ছোট মেয়ের জামাই নান্টু মিয়ার সাথে মদনপুরে কিস্তির টাকা তুলতে গিয়েছিলেন। তার পর থেকেই তিনি নিখোঁজ হন।

অনেক খোঁজাখুঁজির পরেও ফাতেমার কোন সন্ধান না পেয়ে তারা বন্দর থানায় একটি সাধারণ ডায়রি করেন।

তবে ঘটনার পর থেকেই ফাতেমার সাথে থাকা মেয়ের জামাই নান্টুর আচরণ ছিলো রহস্যজনক।

তবে নিহতের ছেলে সাইফুল ইসলাম দাবি করেন, তার মাকে শ্বাসরোধে তার বোন জামাতা নান্টু মিয়া হত্যা করে লাশ ফেলে যায়। তার মা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের ঋণের জামিনদার ছিলেন। ঋণের টাকা মওকুফের জন্য তাকে হত্যা করা হয়।

পরবর্তীতে রোববার সকালে জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ে রোডের পাশে একটি অজ্ঞাত লাশ সাধারণ মানুষ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে   তালতলা পুলিশ ফাঁড়ির পুলিশ এসে লাশটি উদ্ধার করে,পরে মৃত ফাতেমার স্বজনরা এসে লাশ সনাক্ত করেন।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া  হাসপাতালে  পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!