নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে পূজা কমিটির সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা

সোনারগাঁয়ে পূজা কমিটির সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা

প্রকাশিতঃ

দুর্গা পূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী।

সোনারগাঁ উপজেলা পরিষদ সংলগ্ন গৌড় নিতাই মন্দিরে মেজর জুবায়েরের (পিএসসি) সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দুর্গা পূজা উদযাপন কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন- হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের লোকজন।

সভায় মেজর জুবায়ের বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য পূজা কমিটির সদস্য, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও এলাবাবাসীরকে নিয়ে একত্রিত হয়েছি। এ সময় পূজা কমিটি কয়েকটি পরামর্শ তুলে ধরেন।

তার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুৎ। পুজোর সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়। কারণ, উৎসব চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট শুধুমাত্র ধর্মীয় ক্রিয়াকলাপই ব্যাহত করবে না, বিশেষ করে মন্দিরগুলির নিরাপত্তার জন্য আলোর দরকার। এছাড়া, পূজার সময় মন্দিরের নিরাপত্তার পাশাপাশিপস্থিতি দর্শনার্থীর নিরাপত্তার জন্যও পুলিশ এবং সেনাবাহিনীর টহল বাড়ানোর অনুরোধ করেন কমিটির নেতারা।

পানাম সিটিতে অবস্থিত একটি মন্দিরের ব্যাপারেও আলোচনা হয়েছে। ওই মন্দিরের ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায় এবং সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের মধ্যে বিরোধ চলছে।

এ সমস্যা সমাধানেও হিন্দু সম্প্রদায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিস্পত্তি করতে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে। এছাড়া, অপ্রয়োজনীয় শব্দ এবং মাদকের ব্যবহার বন্ধ করা, পূজার সময় উচ্চস্বরে গান- বিশেষ করে ডিজে গান বন্ধ করার অনুরোধ করেন তারা। কমিটির নের্তৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের গান-বাজনা অনুষ্ঠানের ধর্মীয় গাম্ভীর্যকে বিঘ্নিত করে।এ সময় রাত কমিটিকে ১০টার মধ্যে পূজার কার্যক্রম শেষ করার আহ্বান জানানো হয়।

মেজর জুবায়ের বিদ্যুৎ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেন পূজা কমিটিকে আশ্বস্ত করেন যে, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। তিনি আরো বলেন, পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

অপ্রত্যাশিত পরিস্থিতিতে ব্যাকআপ জেনারেটরের ব্যবস্থা করার পরামর্শ দেন অনেকে। মন্দিরগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনেরও সুপারিশ করেন অনেকে।

মেজর জুবায়ের প্রতিটি মন্দিরের জন্য স্বেচ্ছাসেবকদের একটি দল গঠনের উপর জোর দেন।এই স্বেচ্ছাসেবকদের দল উৎসবে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। পূজায় সার্বিক নিরাপত্তার জন্য একটি হটলাইন নাম্বারও চালু করার পরামর্শ দেন অনেকে।পূজার পুরো সময় জুড়ে মন্দিরে এবং এর সেনাবাহিনীর সদস্যরা তাদের সর্বোচ্চ অ্যাফোর্ট দেবেন বলে নিশ্চিত করেন মেজর জুবায়ের।

যে কোনো উদ্ভূত পরিস্থিতি বা বিশৃঙ্খলা দ্রুত মোকাবেলায় সেনাবাহিনী সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখবে। পানাম সিটি এলাকায় মন্দির নিয়ে হিন্দু সম্প্রদায় এবং প্রত্নতাত্ত্বিক বিভাগের মধ্যে চলমান বিরোধের বিষয়ে মেজর জুবায়ের সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন যে সমস্যাটি দ্রুত সমাধানের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করা হবে।

মেজর জুবায়ের সবাইকে সম্প্রীতি ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, পূজা উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!