নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ 

সোনারগাঁয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ 

প্রকাশিতঃ
 নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে বেলজিয়াম প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
গত দু’দিন ধরে প্রভাবশালীর ভাড়াটিয়া সন্ত্রাসীরা ওই প্রবাসীর জমি জোরপূর্বক দখল করে সেখানে দেয়াল নির্মাণ করছে।
এ ঘটনায় বেলজিয়াম প্রবাসী মাহমুদুল হাসানের শাশুড়ী শিরিনা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে বেলজিয়াম প্রবাসী মাহমুদুল হাসান সাতভাইয়াপাড়া মৌজায় প্রায় তিন শতাংশ জমি ২০২২সালে ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছিলেন। ওই জমি সাতভাইয়াপাড়া গ্রামের আবুল হাসেম মোল্লার ছেলে প্রভাবশালী সালাউদ্দিন ও তার সহযোগী মো. শাহ আলী নিজেদের দাবি করেন। এই ঘটনায় প্রবাসী মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা বিচারাধীন থাকা অবস্থায় ও দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করা অবস্থায় প্রভাবশালী সালাউদ্দিন ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা ওই জমিতে দেয়াল নির্মাণ কাজ শুরু করে।
এ ঘটনায় বেলজিয়াম প্রবাসীর শাশুড়ি শিরিনা বেগম বাদি হয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর স্থানীয় ভূমি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে মৌখিক ভাবে ওই জমিতে দেয়াল নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়। এছাড়াও আগামী সোমবার কাগজপত্র সহ উপজেলা নির্বাহী অফিসারের কাছে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
ভূক্তভোগী শিরিনা বেগম জানান, তার মেয়ের জামাই মাহমুদুল হাসান বেলজিয়াম প্রবাসী। সে স্বপরিবারে দীর্ঘদিন যাবত বেলজিয়াম বসবাস করে। ২০২২সালে মাহমুদুল হাসান সাতভাইয়াপাড়া গ্রামে ২.৯০ শতাংশ জমি ক্রয় করে উপজেলা ভূমি অফিস থেকে তা নামজারি করে ভোগদখলে রয়েছেন। মেয়ের জামাই প্রবাসী থাকার সুযোগে তারই চাচাতো ভাই প্রভাবশালী সালাউদ্দিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই জমি দখল করে নেওয়ার পায়তারা শুরু করে। পরে প্রবাসী মাহমুদুল হাসানের পক্ষ থেকে এই ব্যাপারে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলা বিচারাধীন থাকা অবস্থায় প্রভাবশালী সালাউদ্দিন তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে ওই জায়গায় দেয়াল নির্মাণ কাজ শুরু করে।
অভিযুক্ত সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কারো জমি তারা দখল করেননি। নিজেদের জমিতেই বাউন্ডারী দেয়াল নির্মাণ করছেন। অন্যের জমিতে কেউ বাউন্ডারী দেয়? তিনি উল্টো এমন প্রশ্ন ছুড়ে দেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, প্রবাসীর জমি দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে তাদের স্বপক্ষের কাগজপত্র নিয়ে আগামী সোমবার তার কার্যালয়ে আসার জন্য বলা হয়েছে। যার পক্ষে সঠিক কাগজপত্র পাওয়া যাবে তাকে জমি বুঝিয়ে দেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!