নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট 

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট 

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শাওন (২৪) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা।

 

গত রোববার রাত সাড়ে দশটার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ডাকাতির এই ঘটনা ঘটে।

 

জানা গেছে, সোনারগাঁ উপজেলার জৈনপুর গ্রামের জসিম উদ্দিন ওরফে জসু মিয়ার ছেলে শাওন মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে সবজির দোকানগুলোতে সকালে পাইকারি হিসেবে সবজি দিয়ে সন্ধ্যার পর টাকা উঠিয়ে থাকেন। এদিনও সকালে সবজি দিয়ে সন্ধ্যার পর দোকান থেকে টাকা উঠিয়ে রাত সাড়ে দশটার দিকে বাড়ি ফেরার সময় কাঁচাবাজারের অদুরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাগামী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যাওয়া মাত্র আন্তঃজেলা ডাকাতদলের ৭/৮ জন সদস্য ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে। এসময় ব্যবসায়ী শাওন কোনোকিছু বুঝে উঠার আগেই তাকে উপর্যুপুরি কুপিয়ে তার কাছ থেকে ব্যবসার নগদ প্রায় ৩৫ হাজার টাকা লুটে নেয় ডাকাত দল।

 

পরে রক্তাক্ত অবস্থায় সে দৌড়ে বাজারের সামনে গেলে তার বাবাসহ অন্যান্যরা তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নিয়ে যায়।

 

আহত ব্যবসায়ী শাওন জানায়, ডাকাতদের সবার বয়স ২০ থেকে ৩০ বছর হবে। তাদের কাছে বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র ছিল। তারা মহাসড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিল। হঠাৎ আমার উপর হামলা করে কুপিয়ে আহত করে টাকা লুট করে নিয়ে যায়।

 

এই বিষয়ে সোনারগাঁ থানায় নব্য যোগদানকৃত অফিসার ইনচার্জ এম এ বারী বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে মহাসড়কে ডাকাতি ছিনতাই বেড়েছে। ডাকাত ছিনতাইকারী ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!