নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবাসহ মোট ৩০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে (ওসি) মহাম্মদ আব্দুল বারিক।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদকসেবী ১৮ জন এবং ১৫১ ধারায় ১ জন।
এর আগে সোমবার দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাকে মাদকমুক্ত ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।




