নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় রিক্সা চালককে কুপিয়ে জখম 

সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় রিক্সা চালককে কুপিয়ে জখম 

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা এক নিরীহ রিকশাওয়ালাকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।

 

এঘটনায় মঙ্গলবার রাতে আহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

আহত ব্যক্তির নাম মনসুর আলী, তিনি উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার স্থানীয় বাসিন্দা, তিনি পেশায় একজন রিকশা চালাক।

 

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,জামপুর  ইউনিয়নের পাকুন্ডা গ্রামের সাদত আলী ও শরফত আলী ও তাদের ছেলেরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা ও অনৈতিক কর্মকান্ড করে আসছেন। ওই গ্রামের রিকশা চালাক মনসুর আলী তার যুবতী মেয়ে থাকায় তাঁদের মাদক ও নারী ব্যবসায় বেশ কয়েকবার বাধা দেন। এরই পরিপেক্ষিতে গত শনিবার  বেলা ১১টার দিকে মনসুর কাজে যাওয়ার সময় পূর্ব হতে ওপেতে থাকা সাদত আলী,শরফত আলীর নেতৃত্বে মাদক কারবারি রোমান,দেলোয়ার,শান্ত , সাগর,সাইফুল শাহালম,শাওন ও ইমনসহ ৮-১০ জনের একদল রামদা, চাপাতি, লোহার রড দিয়ে মনসুরকে আলীকে সাদত আলীর বাড়ীর ভিতর নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় মনসুর আলীর পায়ে এলোপাতাড়ি কুপিয়ে পা বিচ্ছিন্ন করার চেষ্টা করে, পরে তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে,পরে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

 

এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, মাদক ব্যবসায়ীরা স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নারী ব্যবসা করে আসছেন। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলে না। কেউ মুখ খুললেই তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!