নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগের ভয় দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ!

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগের ভয় দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিগত ১৭ বছরে প্রায় ১০ বারের অধিক মন্ত্রনালয়ে অভিযোগ দিয়েছেন ৩ জন ভূয়া মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত একটি সিন্ডিকেট। আর এই অভিযোগ বানিজ্য করেই তারা তিনজন হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এই তিন তথাকথিত মুক্তিযোদ্ধার চাহিদামত টাকা না দিলেই মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ও জামুকায় অভিযোগ দেন তারা।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই তিন কথিত মুক্তিযোদ্ধা এককভাবে পুরো সোনারগাঁও উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ দেন এবং তাদের অভিযোগে অদ্যবধি পর্যন্ত একজনও ভূয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত হয়নি। এছাড়াও, তারা বিগত প্রায় ১০ বার মন্ত্রনালয়ে যে অভিযোগ জমা দিয়েছে, তাতে সোনারগাঁওয়ের প্রায় ৯৫% মুক্তিযোদ্ধাই অভিযুক্ত হয়েছে।
বিগত গত ৫ আগস্ট ২০২৪ এর বিপ্লবের পর এই চক্রটি মুক্তিযোদ্ধাদের কাছে মোটা অংকের টাকা দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুক্তিযোদ্ধা পরিবার জানায়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ভবনাথপুর গ্রামের মৃত ছালাম এর ছেলে আলতাফ হোসেন মেম্বার ও তার দুই সহযোগী দামোদরদী গ্রামের মৃত এম. এ জাহের সরকারের ছেলে মো.আইয়ুব হোসেন সরকার এবং কান্দারগাঁও গ্রামের মৃত আককাছ আলীর ছেলে মোঃ মুজাফ্ফর আলী তিন জনই ভূয়া মুক্তিযোদ্ধা।
এই তিনজন ভূয়া মুক্তিযুদ্ধা বিগত ২০১৭ সালে নামে বেনামে সোনারগাঁয়ের ১৬৩ জন প্রকৃত মুক্তিযোদ্ধাকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে লিখিত অভিযোগ দিয়েছিলো। তৎকালিন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কমিটি গঠন করা হয়। তৎকালীন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) সভাপতি ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সদস্য সচিব করে সাত সদস্যের যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়। সাক্ষাৎকার গ্রহণ ও সব কাগজপত্র পরীক্ষা এবং শুনানি শেষে তিনজনের অভিযোগ মিথ্যা ও বানোয়াট প্রমানিত হওয়ায় একটি প্রতিবেদন তৈরি করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে পাঠায়।
সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকৃত মুক্তিযোদ্ধা চিহ্নিত করার উদ্যোগ নিলে তারা পুনরায় ব্যাপক চাঁদাবাজি শুরু করেন এবং পুনরায় আবারোও নতুন করে ১৬২ জনের বিরুদ্ধে জামুকায় অভিযোগ দিয়েছে বলে জানা গেছে।
সোনারগাঁও উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার একাধিক মুক্তিযোদ্ধার সাথে আলাপকালে জানা যায়, একজন লোক পুরো সোনারগাঁও উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের জানা ও চিনা অসম্ভব। কারন মুক্তিযুদ্ধের সময় একেকজন একেক ভাগে ভাগ হয়ে যুদ্ধ করেছে।
এসময় মুক্তিযোদ্ধারা আরো জানায়, আলতাফ হোসেন মেম্বার, আইয়ুব আলী ও মোজাফফর হোসেন সোনারগাঁয়ের শান্তি কমিটির সভাপতি ও ১৯৭১ সালের পাকিস্তান মন্ত্রীসভার সদস্য এ এস এম সোলায়মান, ভবনাথপুর গ্রামের জমির আলী কেরানি ও কাচঁপুরের হোসেন খাঁ এর সহযোগী ছিলেন। তাদের বিরুদ্ধে যাতে কেউ অভিযোগ না দিতে পারে তাই এই তিনজন বার বার পুরো উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ দিয়ে রাখে। কোন মুক্তিযোদ্ধা যদি এই তিন শান্তিবাহিনীর সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দেয়, তাহলে তারা বলবে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। তথাকথিত মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মেম্বার, মোঃ আউয়ুব হোসেন সরকার এবং মোঃ মুজাফ্ফর আলী ১৯৭১ সালে মহান স্বাধীনতার পর কৌশলে যুক্তিযোদ্ধা হয়ে যায়। উল্লেখ্য, কথিত মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মেম্বার প্রকৃত মুক্তিযোদ্ধাদের অভিযোগ পত্রের তার নাম ভারতীয় তালিকার মধ্যে রয়েছে বলে দাবী করেন। কিন্তু যাচাই-বাছাই করে দেখা যায়, কথিত মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মেম্বার এর নাম ভারতীয় তালিকায় নাই।
এসময় মুক্তিযোদ্ধারা আরো অভিযোগ করেন, এই বয়সে এমন টানাহেঁচড়া সত্যিই বিব্রতকর। অভিযোগ আমলে নেয়া ভালো। কিন্তু অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা জরুরি। না হলে হয়রানি থামবে না।
এ বিষয়ে থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী বলেন, কারা কি করে এগুলো নিয়ে চিন্তা করিনা।
এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত আলতাফ হোসেন মেম্বার বলেন,এ বিষয়ে কিছু জানেন না।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!