নারায়ণগঞ্জ রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর
সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোতে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের বিএনপি নেতার হুমকি
আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, আতংক
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা
সারাদেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি
বকশীগঞ্জে জলাবদ্ধ কৃষিজমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল
সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর মতির সহযোগী যুবলীগ নেতা জালাল উদ্দীন বেপরোয়া
সোনারগাঁয়ে দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে লুটপাট, আটক ১
সোনারগাঁয়ে মোটরসাইকেলের ফিল্টার বক্সে পাওয়া গেল ২ হাজার ইয়াবা
২৪’র ৪ঠা অগাস্ট এক থানায় ১৫জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
মৌলিক সুবিধার সংকটে ও অবহেলায় আমতলীর মহাশ্মশানঘাট,
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা
ফলের বাজারে বিষের থাবা, নেপথ্যে কারা?
টসটসে হলুদ আনারসই এখন শরীরে প্রবেশ করাচ্ছে ‘বিষ’
ফতুল্লায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ফতুল্লায় ১০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
রাষ্ট্রপতি বাছাইয়ে কেমন প্রার্থী খুঁজছে বিএনপি?
আবেগঘন পরিবেশে শেষ জুমা, বিদায় নিলেন মাওলানা ইকবাল হোসেন
বন্দরে চুরি মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার
জমি সংক্রান্ত বিরোধ: আড়াইহাজারে ভাইদের হাতে ভাই খুন
সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু,
সোনারগাঁয়ে সরকারি দপ্তর ও চলমান কার্যক্রম পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ‘পরিবারের দাবি হত্যা’
আমতলীতে মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বক্তাবলীতে মাদ্রাসা ছাত্র নিহত! ‘ধামাচাপা দিতে দরকষাকষি’
কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ
সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫
নাসিকের ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে মোটরসাইকেলের ফিল্টার বক্সে পাওয়া গেল ২ হাজার ইয়াবা

সোনারগাঁয়ে মোটরসাইকেলের ফিল্টার বক্সে পাওয়া গেল ২ হাজার ইয়াবা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এর আগে তাদের শনিবার (১ আগস্ট) রাত ১টা ১০ মিনিটে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তাররা হলেন-কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকার বাবুল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর এলাকার হারুন অর রশিদের ছেলে সবুজ (২৯)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন কারবারি ইয়াবা বিক্রির জন্য মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন।
সেখানে অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন একটি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বড় চালানের ইয়াবা সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় পরিবহন, সরবরাহ এবং বিক্রি করে আসছিল।
তিনি আরো বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!