নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

সোনারগাঁয়ে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

প্রকাশিতঃ

বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের উদ্যোগে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনা এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের তত্ত্বাবধানে সাদিপুর ইউনিয়নের নানাখী কাওমী মাদ্রাসার মাঠে কয়েক হাজার মাদ্রাসাছাত্র স্থানীয় মুসল্লির উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ।

প্রধান বক্তা কাউসার আহমেদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তাঁর অসুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করেছে। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য দীর্ঘায়ু কামনা করি।তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান একজন পরিচ্ছন্ন, শিক্ষিত গণমানুষের নেতা। তাঁর নেতৃত্বে সোনারগাঁয়ের যুবদল আরও শক্তিশালী ঐক্যবদ্ধ হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, মুকবল হোসেন, সোনারগাঁও উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা সামির হোসেন, সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ দুলাল মাহমুদ, যুবদল সদস্য বুলবুল আহমেদ, ঢাকা কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী হিমেল, উপজেলা যুবদল নেতা আলআমিন সরকার, খালেদুজ্জামান শাকিল, আমিনুল ইসলাম, মো. শরীফ কাউসার ইসলাম, সাজ্জাদুল ইসলাম, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান রনিসহ শত শত নেতাকর্মী।

অনুষ্ঠানে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতির শান্তি এবং সোনারগাঁয়ের ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!