নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা মামলায় জামাতা নান্টু গ্রেফতার

সোনারগাঁয়ে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা মামলায় জামাতা নান্টু গ্রেফতার

প্রকাশিতঃ

প্রেস বিজ্ঞপ্তি:
সোনারগাঁয়ে ফাতেমা নামে এক মহিলাকে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি মোঃ রাশেদুল ইসলাম নান্টুকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার ( ১লা জুলাই ) রাতে জেলার সোনারগাঁও থানার টিপরদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ রাশেদুল ইসলাম নান্টু হলো সোনারগাঁও থানার পুরান টিপরদী, এসিআই গেইট কাজীবাড়ির মৃত কাজী আব্দুল কাশেমের ছেলে।
র‌্যাবের স্কোয়াড কমান্ডার মো.সামসুর রহমান প্রেরিত এক প্রেস বিজ্ঞপিততে জানা যায় যে, গত বছরের ২২ সেপ্টেম্বর রবিবার সকাল ৮টার সময় সোনারগাঁও থানার বস্তুল গ্রামস্থ বস্তুল টু গাউসিয়াগামী পাকা রাস্তার পশ্চিম পাশের্^র ঢাল হতে ফাতেমা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করে সোনারগাঁও থানার পুলিশ। নিহত ফাতেমা বেগম বন্দর উপজেলার দশদোনা গ্রামের আব্দুল করিমের স্ত্রী। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা যায়। গত ২১ সেপ্টেম্বর রোজ শনিবার বিকালে ফাতেমা বেগমের মেয়ে জামাই ঘাতক মোঃ রাশেদুল ইসলাম নান্টু তাকে ব্যাংকে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। বিকাল ৫টার দিকে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মোঃ রাশেদুল ইসলাম নান্টু জানান, সে তার শাশুড়ী ফাতেমা বেগমকে ৩৩ হাজার টাকাসহ বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু রাত ৮টা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়ার পরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরের দিন সকালে থানাধীন বস্তুল গ্রামস্থ বস্তুল টু গাউসিয়াগামী পাকা রাস্তার পশ্চিম পাশের্^র ঢালে ফাতেমা বেগমের মরদেহ পাওয়া যায়।
অত্র মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল সাড়ে ৩টা হতে ২২ সেপ্টেম্বর সকাল ৮ টার মধ্যে যেকোন সময় ফাতেমা বেগমকে তার মেয়ের জামাই ঘাতক মোঃ রাশেদুল ইসলাম নান্টু শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। নিহত ফাতেমা বেগম বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের নান্টুর ঋণের জামিনদার ছিলেন। ঋণের টাকা মওকুফের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে মর্মে জানা যায়।
পরবর্তীতে সোনারগাঁ থানা পুলিশ নিহত ফাতেমা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এরই প্রেক্ষিতে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। যা সোনারগাঁও থানার মামলা নং-২১, (২৩/৯/২৪ইং) ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।

গ্রেফতারকৃত আসামী মোঃ রাশেদুল ইসলাম নান্টুকে পরবর্তী আইনানুগ কার্যক্রম এর জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!